নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের অফিস উদ্বোধন ৪ ডিসেম্বর মঙ্গলবার

578

ওয়ানবাংলানিউজ: নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের অফিস উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল ৪ ডিসেম্বর মঙ্গলবার। অফিস উদ্বোধন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হবে গ্রেটার ম্যানচেস্টারের টেমসাইড বারার হাইডস্থ আদনান রেস্টুরেন্টে। সংগঠনের নব নির্বাচিত সভাপতি মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী সাদি জানিয়েছেন বিকাল সাড়ে ৫টায় এই সভা অনুষ্টিত হবে। এতে লন্ডন বাংলা প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন তারা।
এদিকে গত ২৫ অক্টোবর সংগঠনটির দ্বিবার্ষিক সভার মাধ্যমে নতুন কমিটির ঘোষনা করা হয়। এতে মিজানুর রহমান মিজানকে সভাপতি, আবু সাঈদ চৌধুরী সাদীকে সাধারন সম্পাদক এবং আহমদ আলী কোষাধ্যক্ষকে করে নতুন কমিটি গঠন করা হয়।
কমিটি ঘোষনার আগে সাধারন সভার মাধ্যমে বিদায়ী কমিটি তাদের অতীত কার্যক্রমের বর্ননা দেন, নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন ( নেবজা ) এর সদ্য বিদায়ী সভাপতি সৈয়দ সাদেক আহমেদ এর সভাপতিত্বে সাধারন সভা পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক গাউসুল আজম সুজন।
ঘোষিত নতুন কার্যকরী কমিটির নেতৃবৃন্দ হচ্ছেন উপদেষ্টা: কাউন্সিলার হাসানুজ্জামান খান হাসান, সৈয়দ সাদেক আহমদ।
সভাপতি মিজানুর রহমান মিজান, সহ সভাপতি শেখ সুরত মিয়া আছাব, আহমদ হোসেন হেলাল, সাহান চৌধুরী, গৌছুল ঈমাম চৌধুরী সুজন, সাধারন সম্পাদক আবু সাইদ চৌধুরী সাদি, যুগ্ম সাধারন সম্পাদক কলন্দর তালুকদার, শাহ সোহেল আহমদ, মিসবাহ উদ্দিন সায়েম, নুরে আলম রব্বানি, কোষাধ্যক্ষ আহমদ আলী, সহকারী কোষাধ্যক্ষ ফুরকানুর রহমান চৌধুরী সাগর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক: মাসুক মারুফ, মহিলা বিষয়ক সম্পাদিকা আজিজা চৌধুরী তুলি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুকিত চৌধুরী সিতু, সহ- সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল হক, শিক্ষা ও প্রশিক্ষন বিষয়ক সম্পাদক নুর আবছার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহি মাসুম, ইভেন্ট সেক্রেটারী ফয়ছল সৈয়দ, সহ- ইভেন্ট সেক্রেটারি ফখরুল হুসেন, ওয়েলফেয়ার সেক্রেটারী কবি সবুর হুসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাবেদ হোসেন, গবেষনা বিষয়ক সম্পাদক বদরুল আহমদ, ধর্মবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, কার্যকরী সদস্য শাহ মনা মিয়া, মাহবুবুর রহমান মামুন, ফখরুল আলম, মারফত উল্লাহ ।
উল্লেখ্য গ্রেটার ম্যানচেষ্টার, লিভারপুল, ব্রাডফোর্ড, লিডস, শেফিল্ড, নিউক্যাসলসহ নর্থ ইষ্টের বিভিন্ন শহরে কর্মরত টিভি সাংবাদিকদের নিয়ে বৃহত এই সাংবাদিক সংগঠনটি ২০১৬ সালে গঠন করা হয় নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন ( নেবজা )। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন সৈয়দ সাদেক আহমদ এবং সাধারন সম্পাদক হিসাবে ছিলেন গাউসুল আজম সুজন।