বার্মিংহামে নারীর গলায় ছুরিকাঘাত, অপ্ররোচিত হা*মলা বলছে পুলিশ

168

সাইফ হাসান: বার্মিংহাম শহরের কেন্দ্রে এক নারীর ওপর অপ্ররোচিত হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে ওই নারীর গলায় ছুরিকাঘাত করা হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এই ঘটনায় ২০ বছর বয়সী এক যুবককে আটক করেছে। পুলিশ বলছে এটি একটি অপ্ররোচিত হা*মলা।

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ৯টার কিছু আগে স্মলব্রুক কুইন্সওয়ে এলাকায় এই ছুরিকাঘাতের খবর পায় তারা। ৩০ বছর বয়সী ওই নারী গলায় গুরুতর আঘাত পেয়েছেন এবং হাসপাতালে তার অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ঘটনাস্থলের কাছ থেকে ২০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে এবং সে এখন পুলিশি হেফাজতে আছে। ডিটেক্টিভ ইন্সপেক্টর জেমস নিক্স বলেছেন, “আমরা বিশ্বাস করি এটি একটি অপ্ররোচিত হামলা এবং কেন এটি ঘটল তা বোঝার চেষ্টা করছি।”

জেমস নিক্স আরও জানান, তদন্ত চালিয়ে যেতে এবং স্থানীয়দের আশ্বস্ত করতে পুলিশ কর্মকর্তারা ওই এলাকায় থাকবেন। পুলিশ এই ঘটনার সাথে জড়িত অন্য কাউকে খুঁজছে না।

পুলিশ প্রত্যক্ষদর্শীদের ১০১ নম্বরে কল করে (লগ ৫৫০৩, ৭ নভেম্বর) তথ্য জানানোর অনুরোধ করেছে। তদন্তে সহায়ক হতে পারে এমন যেকোনো ছবি বা ভিডিও জমা দেওয়ার জন্য একটি পাবলিক পোর্টালও খোলা হয়েছে। ঘটনার আগে কেউ সন্দেহজনক কিছু দেখে থাকলেও তা জানাতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

#বার্মিংহাম #যুক্তরাজ্য #পুলিশ #তদন্ত