ক্যারাভান আগুনে বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু

149

‘একই ছাদের নিচে, একই ছুটির আনন্দে’ – লি ও এসমে বেকারের বিদায়ের গল্পে কাঁদছে পুরো এলাকা
ওয়ানবাংলানিউজ ডেস্ক:
ইংল্যান্ডের স্কেগনেসের গোল্ডেন বিচ হলিডে পার্কে আগুনে পুড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন ৪৮ বছর বয়সী লি বেকার এবং তাঁর ১০ বছরের মেয়ে এসমে বেকার। পরিবার জানায়, তারা ছুটির প্রথম সপ্তাহান্ত একসাথে কাটাতে দারুণ রোমাঞ্চিত ছিলেন।
পরিবারের শোকাবহ বার্তা:
“আমরা সবাই শোকাভিভূত। এ ক্ষতি ভাষায় প্রকাশ করার মতো না,”–ठলেছে পরিবারটি।
নটিংহ্যাম এলাকার এই পরিবার এখনো আনুষ্ঠানিকভাবে শনাক্ত হওয়ার অপেক্ষায় থাকলেও, পুলিশের ধারণা মতে, এই দুজনই অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন।
রাত ৩টা ৫০ মিনিটে আগুন লাগে
পুলিশ ও ফায়ার সার্ভিসকে স্থানীয় সময় শনিবার ভোরে ডাকা হয়। আগুন এতটাই তীব্র ছিল যে তদন্তকারীরা একে “অত্যন্ত চ্যালেঞ্জিং” বলে উল্লেখ করছেন।
তদন্ত চলছে, আশপাশে উদ্বেগ:
ডিটেকটিভ ইনস্পেক্টর লি নিক্সন বলেন, “আমরা সব তথ্য যাচাই করে পরিবারের জন্য সত্যটা তুলে ধরতে কাজ করছি।”
ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত শেষে তারা স্থানীয়দের সঙ্গে কথা বলবেন বং প্রয়োজনীয় নিরাপত্তা পরামর্শ দেবেন।
স্থানীয়দের কণ্ঠে শোক:
ইনগল্ডমেলসের স্যান্ডানসার পাবের বিংগো কলার জ্যাক প্রাইস বলেন, “লি আর এসমে শুধু কাস্টমার ছিল না, ছিল পরিবারের মতো। এটা একেবারে অবিশ্বাস্য।”
স্থানীয়রা রোববার সকালেই ক্যারাভান পার্কে ফুল ও শ্রদ্ধা জানিয়ে সমবেদনা প্রকাশ করেন।
“দু’জন একসঙ্গে, সবসময় খুশি”
একটি অনলাইন ফান্ডরেইজারে বলা হয়, “লি ছিলেন একজন কঠোর পরিশ্রমী প্লাস্টারার, ফুটবলের ভীষণ ভক্ত, আর তাঁর আদরের মেয়ে ছিল তাঁর জীবনের আলো।”
“এসমে ছিল সবচেয়ে হাসিখুশি, বুদ্ধিমান ও প্রাণবন্ত মেয়ে। সে গান,নাচ, রঙ করা আর বই পড়া ভালোবাসত।”
পার্ক কর্তৃপক্ষ ও স্থানীয়দের আবেগময় বার্তা:
গোল্ডেন বিচ হলিডে পার্ক কর্তৃপক্ষ জানায়, “আমরা গভীরভাবে শোকাহত। পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা রইল।”
তারা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ও গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে।
এক ঝলকে:
নিহত: লি বেকার (৪৮), এসমে বেকার (১০)
ঘটনাস্থল: গোল্ডেন বিচ হলিডে পার্ক

এই প্রতিবেদনের সূত্র: BBCNews
প্রতিবেদনটি করেছেন: Saif Hasan | ওয়ানবাংলানিউজ