বিবিসিএ  দ্বিতীয় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার শিরোপা গ্র্যান্ড মাস্টর তামাসের দখলেই

746

ওয়ানবাংলানিউজ: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হলো ব্রিটিশ বাংলা চেস এসোসিয়েশনের দ্বিতীয় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা। ২৬ নভেম্বর রোববার কমার্শিয়াল রোডের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে শতাধিক দাবাড়ুর অংশ গ্রহণের মধ্য দিয়ে অনুঠিত হলো এই আকর্ষণীয় দাবা প্রতিযোগিতা।

দিনভর তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে উচ্চতর বিভাগে ( ওপেন ) গত বারের চ্যাম্পিয়ন হাঙ্গেরিয়ান গ্র্যান্ড মাস্টার তামাস ফোডর দ্বিতীয় বারের মতো শিরোপা জয় করেন।

যৌথ ভাবে দ্বিতীয় স্থান লাভ করেন ব্রিটিশ বাংলা চেস এসোসিয়েশনের এডাম বুকুয়েমস্কি এবং সার্বিয়ান ফিদে মাস্টার জভিকা রাদনভানোভিচ। যৌথ ভাবে চতুর্থ স্থান অধিকার করেন ব্রিটিশ গ্র্যান্ড মাস্টার নীল ম্যাকডোনাল্ড, ক্রোয়েশিয়ান গ্র্যান্ড মাস্টার বোগদান লালিচ এবং চিজলহার্স্ট  চেস ক্লাবের জোনাথন লানডাউ।
দ্বিতীয় ক্যাটাগরিতে (মেজর) প্রথম হন চেম উজটার্ন, যৌথ ভাবে দ্বিতীয় হন আহমেদুল হ ক (বিবিসি) ও কুন ই ঝু এবং যৌথভাবে চতুর্থ হন মুহম্মদ ইসলাম (বিবিসিএ), জেমস ম্যাকডোনেল ও মোহসেন আবেদীন।
– অনুর্ধ ১৬ বিভাগে যৌথভাবে চাম্পিয়ন হন শাজাহান ও চারুকগান। মেজর গ্রুপে গ্রেডিং পুরস্কার পান নিকোলাস জেরুদ, জন ইলিংওয়ার্থ এবং মাসুদুল হক (বিবিসিএ) । অন্যদিকে পুরস্কার প্রাপ্তদের বাইরে বিবিসিএর সেরা খেলোয়াড় হিসেবে  ওপেন গ্রপে ইমরান আলী এবং মেজর গ্রপে জেরি জেরন বিশেষ পুরস্কার পান।

– টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সাবিনা আক্তার এবং টুর্নামেন্ট স্পন্সরদের কাছ থেকে  বিজয়ীরা পুরস্কার গ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে স্পিকার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে এত সুন্দরভাবে একটি আন্তর্জাতিক দাবা টুর্ণামেন্ট অয়োজন করার জন্য ব্রিটিশ বাংলা চেস এসোসিয়েশনকে ধন্যবাদ জানান।  স্পন্সরদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্যে লন্ডন টাইগার্স এর সি ই ও মেসবা আহমেদ এবং এল ই এ- এর প্রিন্সিপাল আসিদ আলী  দাবা খেলার প্রসার ঘটানোর জন্য আগামী দিনগুলোতে বিবিসিএ কে সহায়তা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

– পুরস্কার বিতরণী অনুঠানে অন্যান্য স্পন্সরদের মধ্যে ফেইথ প্রিন্টার্স আর সত্ত্বাধিকারী মুসলেহ উদ্দিন আহমেদ, কালাম সলিসিটার্স এর এম এ কালাম, ক্যাপিটাল সলিসিটার্স এর সলিসিটর ইকবাল, গ্রাম বাংলা রেস্টুরেন্টের আব্দুস শহীদ, তাজ সলিসিটার্স এর পক্ষে তওফিক চৌধুরী উপস্থিত ছিলেন।  টুর্নামেন্টের অন্যান্য স্পন্সরদের মধ্যে রয়েছেন  প্রিন্সিপাল নুরুন নবী, বিয়ানি বাজার ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মুহিবুর রহমান, চার্টার্ড ম্যানেজমেন্ট আকাউন্টেন্টস ওয়াহেদ আহমেদ, হোসাইন এসোসিয়েটস এর ব্যারিস্টার মনোয়ার হোসাইন,  চিম এর স্টার অফ ইন্ডিয়ার আব্দুল মালিক, কিংডম সলিসিটার্স এর বারিস্টার তারেক চৌধুরী, সিটি টাইয়ার্স এর সেলিম হোসাইন, ম্যাক সলসিটর্স এর ব্যারিস্টার মাসুদ আহমেদ চৌধুরী, এম্পল প্রপার্টিজ এর আব্দুল হালিম, জে বি প্রপার্টিজ এর মুহিত চৌধুরী এবং ঢাকা বিরিয়ানি।

– বিবিসিএ-এর প্রধান উপদেষ্টা আবু মুসা হাসানের সঞ্চালনায় অনুঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সগঠনের সভাপতি তারিক খান, সাধারণ সম্পাদক মুশতাক চৌধুরী, কোষাধক্ষ কবি মাজেদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আশরাফ নান্নু, সহ সাধারণ সম্পাদক মোঃ ইসলাম হীরক এবং মেসবাহ কামাল, মাসুদুল হক, মোহাম্মদ আলী চৌধুরী বাবু, ব্যারিস্টার নাশীত রহমান, অলিভার ফিনাগান, জর্জ আপজা, শন মারায়েশা, ফারুক আহমেদ, হাসান মুগালু, কলিন ইয়ো, জেরি জেরন, প্রমুখ কর্মকর্তা এবং সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতি-ধর্ম -বর্ণ নির্বিশেষে গ্রেটার লন্ডনসহ ব্রিটেনের বিভিন্ন শহর থেকে দাবা প্রেমিকরা যোগ দিয়েছেন এই অঞ্চলের বৃহত্তম দাবা উৎসবে। নবীন দাবাড়ু থেকে শুরু করে তিনজন গ্র্যান্ড মাস্টার সহ বিভিন্ন পর্যায়ের চৌকষ দাবাড়ুরা দ্রুতগতির এই দাবা প্রতিযোগিতায় দিনভর লড়াই চালিয়েছেন আকর্ষণীয় পুরস্কার পাওয়ার জন্য।

মূলতঃ প্রবাসী বাঙালি দাবাড়ুদের উদ্যোগে দুই বছর আগে বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এ
ব্রিটিশ বাংলা চেস এসোসিয়েশন (বি বি সি এ) এর যাত্রা শুরু হয়। এদের মধ্যে বাংলাদেশের জাতীয় দাবা দলের কয়েকজন সাবেক খেলোয়াড়ও রয়েছেন।

পূর্ব লন্ডনে দাবা খেলার প্রসার ঘটানোর জন্য ব্রিটিশ বাংলা চেস এসোসিয়েশনের উদ্যোগে টাওয়ার হ্যামলেটস প্যারেন্টস সেন্টারে প্রতি রোববার বিকেলে অনুঠিত হয় প্রশিক্ষণ ও প্র্যাকটিস সেশন। প্রতি মাসের শেষ রোববার অনুঠিত হয় ঘরোয়া টুর্নামেন্ট।

সবার জন্য এই সংগঠনের সদস্যপদ উন্মুক্ত। ধর্ম-বর্ণ  নির্বিশেষে লন্ডনের বিভিন্ন এলাকার দাবাড়ুরা বিবিসিএ- এর সদস্য হচ্ছেন।

গত বছর থেকে বিবিসিএ একটি বাৎসরিক আন্তর্জাতিক দাবা টুনামেন্ট করছে। গতবছর প্রথম বিবিসিএ আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে ২০ টি জাতি সত্তার ১২০ জন দাবাড়ু অংশ নিয়েছিলেন।

উল্লেখ্য, এ বছরের জুন মাসে অনুঠিত লন্ডন সামার চেস লীগে বিবিসিএ চ্যাম্পিয়ন হয়েছে। বিবিসিএ বর্তমানে ঐতিহ্যবাহী লন্ডন চেস লীগে অংশ নিচ্ছে এবং এপর্যন্ত অনুষ্ঠিত তিনটি ম্যাচের দুইটি তে জয়লাভ এবং অপরটিতে ড্র করেছে।