অপরাধী ধরতে লন্ডনের রাস্তায় বিতর্কিত ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা

178

ওয়ানবাংলানিউজ: লন্ডনের ক্রয়ডন কাউন্সিল এলাকায় পুলিসের ভ্যানে ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা লাগিয়ে অপরাধী সনাক্ত করার এক অভিযান শুরু হয়েছে। লন্ডন মেট্রোপলিটন পুলিস জানিয়েছে, এই উদ্যোগে তাঁরা সফল হচ্ছেন। ঘরে ঘরে গিয়ে অপরাধী খোজার চেয়ে ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা ব্যবহার করে অপরাধী খুঁজে বের করা অনেক বেশী সহজ এবং এতে সময় ও শ্রম কম লাগে।

পুলিসের কাছে অপরাধীদের একটি তালিকা এবং ছবি আছে। ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা, পুলিসের কাছে থাকা ছবির সাথে মিলিয়ে সন্দেহভাজন অপরাধীকে সনাক্ত করতে সহায়তা করে।

ভয়ংকর অপরাধীদের ধরতে সহায়ক হলেও ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা প্রযুক্তির ব্যবহারে ব্যক্তিগত গোপনীয়তায় অনুপ্রবেশ হয় বলে অনেকের আপত্তি আছে।

লন্ডনের বড় বড় ইভেন্ট, যেমন রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের মতো আয়োজনে ব্যবহার করা হয়েছে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি। তবে লন্ডনের ক্রয়ডন সহ অন্যান্য স্থানে এই প্রযুক্তির ব্যবহার নিয়ে মতপার্থক্য আছে।

এই মুহূর্তে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির এভাবে ব্যবহার নিয়ে কোনো সুনির্দিষ্ট আইন নেই। একারণে অনেকের উদ্বেগ একটু বেশী