লন্ডনের পশ্চিম ইলিং এলাকার এক ইংলিশ টিউটর হোলি পাইপার পিকনিকের সময় কবুতরকে স্যান্ডউইচের ক্রাস্ট খাওয়ানোর কারণে £150 জরিমানার মুখে পড়েছেন। ঘটনাটি ঘটে লাঞ্চ ব্রেকের সময়, যখন তিনি খাবারের টুকরো পাখিদের দিকে ছুঁড়ে দেন বলে অভিযোগ ওঠে।
এরপর দুইজন এনফোর্সমেন্ট অফিসার তাকে লিটারিং (অপরিচ্ছন্নতা ছড়ানো) অপরাধে জরিমানা নোটিশ দেন। আপিল করলেও তা খারিজ হয়ে যায়। হোলি পাইপার জানান, তিনি বুঝতেই পারেননি যে পাখিকে খাবার দেওয়াও আইন লঙ্ঘন হতে পারে।
স্থানীয় কর্তৃপক্ষ Ealing Council জানিয়েছে, তারা “zero tolerance” নীতির আওতায় আবর্জনা ছড়ানো রোধে কঠোর অবস্থানে রয়েছে। তাদের মতে, পাখিকে খাবার দিলে ইঁদুরসহ অন্যান্য কীটপতঙ্গ আকৃষ্ট হতে পারে, তাই এমন কর্মকাণ্ডও জরিমানার আওতাভুক্ত।















