ব্রিটেনে চ্যারেটি, মানুষ মানুষের জন্য; জীবন জীবনের জন্য

105

ওয়ানবাংলানিউজ: প্রায় ১৫ বছর আগে নাটালী স্কারলেটের বয়স যখন ২১ ছিল, তখন কঠিন এক সময় কাটে তাঁর। তিনি ছিলেন গর্ভবতী, অথচ হোমলেস। তিনি নিজের গাড়িতেই বসবাস করতেন। সম্বল ছিল কেবল একটি কম্বল।

ছেলে সন্তানের জন্মের কয়েক সপ্তাহ আগে এক বন্ধুর পরামর্শে বসবাসের জন্য একটি ফ্ল্যাট পেয়ে যান নাটালী। তরুণ বয়সে কঠিন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া নাটালী পরবর্তীতে নিজেই একটি কমিউনিটি ইন্টারেস্ট কোম্পানি খুলে তাঁর মতো যারা অসহায় জীবনযাপন করছেন, তাদের সেবায় আত্মনিয়োগ করেন।

ব্ল্যাক হেরিটেইজ সাপোর্ট সার্ভিসে সেবা নিতে আসা লোকেরা বললেন, সরকারের নানা সহায়তা পেতে তাদেরকে এখান থেকে সহায়তা দেয়া হচ্ছে।

বারমিংহাম কেয়ার গ্রুপের সাথে যৌথভাবে কাজ করছে ব্ল্যাক হেরিটেইজ সাপোর্ট সার্ভিস। বারমিংহাম কেয়ার গ্রুপ একটি ফুড প্যান্টরিও পরিচালনা করে থাকে, যেখানে নামমাত্র মূল্যে খাদ্য পণ্য এবং নিত্য ব্যবহার্য পণ্য বিক্রি করা হয়।

এদিকে লন্ডনের ক্রয়ডন এলাকার এই চ্যারিটি সংস্থা হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের মধ্যে পাজামা বিতরণ করে ক্রিসমাস মৌসুমের আনন্দ ভাগাভাগি করে নিয়েছে। শারমেইন গ্রিনের দুই বছরের মেয়ে নভেয়ার লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালের চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার পর এই চ্যারিটি প্রতিষ্ঠা করেন। নভেয়ার যখন হাসপাতালে ছিল তখন সেও উপহার পেয়েছিল। এখন সেই উপহার আরও অনেক শিশুর মধ্যে ছড়িয়ে দিতে নতুন এই উদ্যোগ নিয়েছেন শারমেইন গ্রিন।

গত বছর ব্রিটেনের প্রায় ২শ হাসপাতালে উপহার বিতরণ করেছে এই চ্যারিটি। এ বছর লন্ডনের ক্রয়ডন ইউনিভারসিটি হসপিটালে পাজামা উপহার দিয়েছেন চ্যারিটির কর্মীরা।

ক্রিসমাসের সময়ে টনসিল অপসারণের জন্য হাসপাতালে চিকিৎসাধীন ছিল ৮ বছর বয়সের মেয়ে ইভা। সেও পাজামা উপহার পেয়েছে।