ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিতে বিএইচডিআই এর ব্রিটিশ বাংলাদেশী মেডিকেল টিম বাংলাদেশে যাচ্ছে ২৪ জানুয়ারী

673

ওয়ানবাংলানিউজ: বিগত বছরের ন্যায় এবারো সিলেটে পৃথক পৃথক উপজেলায় ৪টি ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিতে ১৪ সদস্যের ব্রিটিশ বাংলাদেশী মেডিকেল টিম বাংলাদেশে যাচ্ছে আগামী ২৪ জানুয়ারী শুক্রবার। আগামী ২৭ জানুয়ারী ৩০ জানুয়ারী পর্যন্ত সিলেটের বিয়ানীবাজার, জকিগঞ্জ, হবিগঞ্জ, বিশ্বনাথ উপজেলা মেডিকেল ক্যাম্পে তারা অংশ নিবেন। ৩১ জানুয়ারী অনুষ্ঠিত হবে মেডিকেল কনফারেন্স। উক্ত কনফারেন্সে জুনিয়র ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীদের উন্নত প্রশিক্ষন প্রদান করা হবে।

বাংলাদেশ হেলথ ডেভোলাপমেন্ট ইনিশিয়েটিভ নামক সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশগামী তরুন এই প্রফেশনালদের নিয়ে গত ১১ জানুয়ারী শনিবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের জন্য যৌথভাবে সহযোগিতা করছে বেশ কয়েটি ব্যবসা প্রতিষ্ঠান ও চ্যারিটি সংগঠন।
প্রেসব্রিফিংয়ে জানানো হয় উক্ত মেডিকেল টিম সিলেটে এবার ৪টি ফাস্ট এইড প্রশিক্ষন কোর্স (২০ জন করে) আয়োজন করবে। যার মাধ্যমে প্রশিক্ষিত যুবক যুবতিরা পরবর্তীতে স্থানীয়দের ফাস্ট এইড কোর্স করাতে সক্ষম হবে।
তারা বাংলাদেশে চিকিৎসা সেবার উন্নয়ন এবং আধুনিকায়নে সর্বাত্মক চেস্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। বিএইচডিআই এর প্রেস এন্ড কমিউনিকেশন্স অফিসার অখলাক পান্না পরিচালনায় প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ডা: কাওছার হক, সাধারণ সম্পাদক আকতার উজ জামান, ট্রেজারার ডা: আব্দুল আলিম,

প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন সাইমা চৌধুরী, ডা: আলিম উদ্দিন, রেহেনা আদিলিয়া, আকতার উজ্জামান, ডা: আব্দুল হালিম, ডা: আব্দুর রহিম, ডা: আবু তাহের এমডি বাহার, পারভেজ তাজ শেখ, কাজ হোসেন, আব্দুল মোক্তাদির, এসসিবি গ্লোবাল এর ডায়রেক্টর ডা: আলী আহমদ সুয়েব, সাইফ আহমদ।
স্পন্সর প্রতিষ্ঠানগুলি হচ্ছে এসসিবি গ্লোবাল, অপট, ইন্সফায়ার একাডেমি, গ্লোবাল এইড, বিএমআরএফ, ব্লুপাই সলিউশন, মিন্ট ক্যাটারার্স, জিপিআই ইউরোপ, কিলফোর্ড, লন্ডন এন্ড কার্ন্টি।