ওয়ানবাংলানিউজ: গত বছরের এপ্রিল মাসে লন্ডনের কেমডেন এলাকার একটি ফ্ল্যাটে অভিযানে যায় পুলিস। সেখানে গিয়ে তাঁরা পায় একদল ভুয়া পুলিস। ভুয়া পুলিসরা তখন ফোনে কথা বলছিল, একজনকে ফাঁদে ফেলার জন্য। পুলিস দেখে জানালা দিয়ে বেরিয়ে আশেপাশের ভবনের উপর দিয়ে পালাতে গিয়ে শেষ পর্যন্ত ধরা পড়ে প্রতারক ভুয়া পুলিস।
পুলিসের এই ফুটেজ দেখে স্বস্তি পেয়েছেন আশলি। আশলির মা নর্থহাম্পটনের বাসিন্দা; ৮০বছর বয়সের এই বৃদ্ধা অন্তিম ক্যান্সারে আক্রান্ত। অসুস্থ এই বৃদ্ধা প্রতারক চক্রের শিকার হয়েছিলেন। তাঁর ব্যাঙ্ক একাউনট থেকে ৫ হাজার পাউন্ড নিয়ে যায় প্রতারকরা।
জানা যাক, প্রতারণা কীভাবে হয়েছিল?
প্রতারকেরা পুলিস সেজে ফোন করতো তাদের টার্গেট করা লোকেদের। ফোন করে বলতো, তাদের ব্যাংক একাউনটে নকল অর্থ ঢুকে পড়েছে। এবং পুলিসের তদন্তে তাদের সহায়তা করতে হবে। এরপর প্রতারকেরা, তাদের ভিকটিমদের ব্যাংক একাউনট অর্থ উত্তোলন করে রাখতে বলতো। এই অর্থের পরিমাণ কখনও কখনও কয়েক হাজার পাউন্ড পরিমাণও হতো। দিনশেষে পুলিসের কুরিয়ার পরিচয়ে সেই অর্থ ভিকটিমের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে আসতো প্রতারকেরা।
গত বছর গ্লসটারশায়ারের এক ব্যাঙ্ক কর্মী একজন কাস্টমারকে বড় অংকের নগদ অর্থ উত্তোলন করে নিতে দেখে পুলিসকে জানান। পুলিসের তদন্তকারীরা খুব দ্রুত লন্ডনে এই প্রতারক দলের অবস্থান সম্পর্কে জানতে পারেন। এরপর তাদেরকে দুই সপ্তাহ নজরদারিতে রাখে পুলিস। পুলিশ পরে জানতে পারে, ব্রিটেনের বিভিন্ন স্থানের ৭০জন ভিকটিমের কাছ থেকে প্রতারণা করে এই প্রতারক চক্র ২শ ৯০হাজার পাউন্ড চুরি করে নেয়।
গত শুক্রবার ব্রিসটল ক্রাউন কোর্ট প্রতারক চক্রের চার সদস্যকে বিভিন্ন মেয়াদে সর্বমোট ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। দোষী সাব্যস্ত হয়েছে মুহাম্মদ মারজান, মুহাম্মদ রহমান, শরিফুল ইসলাম ও মুহাম্মদ হুসেইন। একই চক্রের ওপর দুই সদস্য কাউসার আহমেদ এবং মুহাম্মদ আহমেদের শাস্তি ঘোষণা করা হবে চলতি মাসের শেষের দিকে।
পুলিস বলেছে, পুলিসের কুরিয়ার পরিচয়ে দেশে আরও অনেক চক্র কাজ করছে। তাদের ব্যপারে সাবধান থাকার আহবান জানিয়ে পুলিস বলেছে, পুলিস কখনও কাউকে তাদের ব্যাঙ্ক একাউনট থেকে অর্থ উত্তোলন করতে বলার জন্য ফোন করেনা।















