সংকটে  বেতার বাংলা : কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

1303

ওয়ানবাংলানিউজ: বিলেতে একমাত্র বাংলা কমিউনিটি রেডিও ও বাংলাদেশের বাহিরে একমাত্র চব্বিশ ঘণ্টার রেডিও বেতার বাংলা চরম সংকটে পড়েছে। হঠাত করেই ট্রান্সমিশন চার্জ ফি বৃদ্ধি এবং রেডিও সম্প্রচারের আনুষ্ঠানিক খরচ বৃদ্ধি পাওয়ায় সংকটে পড়েছে বেতার বাংলা।

২০০২ সাল থেকে চালু হওয়া বেতার বাংলার আসু সমস্যার সমাধান ও করনীয় নিয়ে এক সভা গত মঙ্গলবার  পূর্ব লন্ডনের চিলড্রেন এডুকেশন সেন্টারে অনুষ্ঠিত।

এতে কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, রেডিও প্রেজে্নটার ও স্রোতারা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ত করেন বেতার বাংলা বোর্ড অব  ডিরেক্টর চেয়ার ডাক্তার আব্দুল আউয়াল এবং পরিচালনা করেন নির্বাহী পরিচালক নাজিম চৌধুরী । প্রোগ্রাম ডিরেক্টর মোস্তাক বাবুলের বেতার বাংলার অতীতের বর্ণনা দিয়ে স্বাগত বক্তব্যর রাখেন।

সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর অহিদ আহমেদ,  কাউন্সিলর ফারুখ চৌধুরী, ব্যারিস্টার আতাউর রহমান, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, সাবেক কাউন্সিলর মতিনুজ্জামান ,জামালুর রহমান,  ফারুক আহমেদ, আক্তার হোসেন কাওসার, আবুল হোসেন,  আলমগীর খান, কামাল দেওয়ান।

বেতার বাংলার উক্ত সভায় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন বেতার বাংলা স্রোতা ফোরামের উপদেষ্টা ,আব্দুল আহাদ চৌধুরী, মুজিবুল হক মনি, হুসনেয়ারা মতিন, সভাপতি আবুল কালাম, সাধারন সম্পাদক কবির আহমেদ, কাজী সামসুল ইসলাম, জয়নাল আবেদীন খান, এম এ কালাম, তারেক চৌধুরী, পারভেজ আহমেদ, আবেদ হোসেন অপু, মুসাহিদ খান, আজমান রাজা, রেজাউল করিম মানিক, তানিয়া সুলতানা, ময়না মিয়া, মাহমুদা খান মনি ।

বেতার বাংলার উপস্থাপকদের মাঝে জয়নাল আহম্মদ, সুজা মাহমুদ, নজ্রুল ইসলাম অকিব সুমন খান, আনিসুর রহমান আনিস, মিনহাজ খান, মানিকুর রহমান গনি, হেনা বেগম, আরজুমান্দমুন্নি, শুমনা শুমি, শাহিনা মনি, সাইদা চৌধুরী , নাহিদ সুলতানা রত্না, ইমাম হোসেন, মামুন আলী কাদরী, নাইম চৌধুরী, মোস্তফা কামাল মিলন, সামসুল আলম পারভেজ, হিরন বেগ, তানজিলা জামান, মোহাম্মদ নাজিম উদ্দিন, রুকসানা হাসি সোনিয়া, রাজিবদেব সরকার সহ আরও অনেকে।

সভায় জানানো হয় স্বল্প নোটিশে বেতার  বাংলার ট্রান্সমিশন চার্চ ফি ১৪০ পাসেন্ট বৃদ্ধি করায়  বেতার বাংলা সম্প্রচারে সংকটের সম্মুখিন হয়েছে।  এই সংকট উত্তরনে কমিউনিটি নেতৃবৃন্দকে সম্পৃক্ত কররে একটি সাপোর্ট কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

এতে ৫পাউন্ড মাসিক ফি প্রদানের মাধ্যমে যত বেশি সদস্য করা সম্ভব তা করার পরামর্শ প্রদান করা হয়। সভায় অভিযোগ করা হয় স্থানীয় কাউন্সিল থেকে পূর্বের মত সাহায্য সহযোগিতা পাওয়া যাচ্ছে না।

এছাড়া বেতার বাংলাকে টিকিয়ে রাখতে কমিউনিটির ব্যবসা  প্রতিষ্ঠানের কাছ থেকে বেশি বেশি বিজ্ঞাপন প্রদানের আহবান জানানো হয়।