ব্রিটেনে করোনা গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) ১৫১ জনের মৃত্যু : আক্রান্ত ১২৬৬ জন

2223

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা আবারো কমেছে। তবে বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) ১৫১ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল বুধবার ছিলো ২৪৫জন, মঙ্গলবার ছিলো ২৮৬জন, সোমবার রবিবার ছিলো ৭৭জন, শনিবার ২০৪। মোট মৃতের সংখ্যা ৪১ হাজার ২৭৯ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১২৬৬ জন। গতকাল বুধবার ছিলো ১০০৩ জন, মঙ্গলবার ছিলো ১৩৮৭ জন, সোমবার ছিলো ১২০৫, রবিবার ছিলো শনিবার ১৫৫৭জন। মোট আক্রান্তের সংখ্যা ২লাখ ৯১ হাজার ৪০৯ জন।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৮৩ জন, স্কটল্যান্ডে ৫ জন, ওয়েলসে ৫ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।