ব্রিটেনে করোনায় শুক্রবার মৃত্যু ১৭৫ জনের, আক্রান্ত ৬,৬০৯ জনের

995

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে শুক্রবার করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬,৬০৯ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ৬,৭৫৩ জন, বুধবার ছিলো ৫,৯২৬ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৪৮ হাজার ২৮৬ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ১৭৫ জন,। গতকাল বৃহস্পতিবার ছিলো ১৮১ জন, বুধবার ছিলো ১৯০ জন । মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৩৪৩ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮ হাজার ৪০৪ জন। এর মধ্যে ভেন্টিলেশনে রয়েছেন ১ হাজার ১৯৪ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ৩০ লাখ ৫৩ হাজার ৭১৬ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৪ লাখ ৪৫ হাজার ০৭৮ জন।