নিজেরই ঠিক করা জায়গায় চিরনিদ্রায় মাহমুদ উস সামাদ চৌধুরী

553

সিলেট সংবাদদাতা: জীবদ্দশায় নিজেরই নির্ধারিত করে রেখে যাওয়া জায়গায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন সিলেট-৩ আসনের সদ্য বিদায়ী সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। শুক্রবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৫টায় তাঁর নিজ বাড়ির পার্শ্ববর্তী মসজিদের লাগোয়া কবরস্থানে সামাদ চৌধুরীর লাশ দাফন করা হয়।

এর আগে শুক্রবার বিকেল সোয়া ৫টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ কাসিম আলী সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে মাহমুদ উস সামাদ চৌধুরী নামাজে জানাজা সম্পন্ন হয়। এতে হাজার হাজার ভক্ত, রাজনৈতিক অনুসারি ও নেতাকর্মী অংশনেন।

এর আগে লাশ বহনকারী বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারটি সকাল ১২ টায় ফেঞ্চুগঞ্জের এনজিএফএফ খেলার মাঠে অবতরণ করে। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর লাশ ফেঞ্চুগঞ্জের নুরপুরস্থ বড়বাড়িতে (ফারজানা-মাহমুদ ভিলায়) নেয়া হয়।
পরে বিকেল সোয়া ৪টার দিকে ফারজানা-মাহমুদ ভিলা থেকে আওয়ামী লীগ নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর চোখের অশ্রুধারা মাড়িয়ে সামাদ চৌধুরীকে কাধে করে বয়ে নিয়ে যাওয়া হয় কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে।
সূত্র: সিলেট ভিউ