করোনা: ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (বুধবার) আরো ৭১০৮ জন আক্রান্ত : মৃত্যু ৭১ জনের

1468

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে গত ২৪ ঘন্টায় সর্বাধিক সংখ্যক ৭১৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এটি করোনা মহামারি শুরুর পর থেকে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের রেকর্ড।
এদিকে গত ২৪ ঘন্টায় আবারো মৃত্যু হয়েছে ৭১ জনের। এই সংখ্যা গত ১লা জুলাইর পর সর্বাধিক। গতকাল মঙ্গলবার ছিলো ৭১ জন, সোমবার ছিলো ১৩ জন, রবিবার ছিলো ১৭ জন। মোট মৃতের সংখ্যা ৪২ হাজার ১৪৩ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭১০৮ জন। গতকাল মঙ্গলবার ছিলো ৭১৪৩ জন, সোমবার ছিলো ৪০৪৪ জন, রবিবার ছিলো ৫৬৯৩ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫৩ হাজার ২৬৪ জন। (দ্যা সান)

এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৪৩ জন, ওয়েলসে ১ জন, স্কটল্যান্ডে ৭ জন, উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১ জনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।
ইংল্যান্ডের যে ৪৩ জন মৃত্যুবরণ করেছেন তাদের বয়স ৪৩ থেকে ৯৮ বছর।