ওয়ানবাংলানিউজ: টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস এবং ডেপুটি মেয়র কাউন্সিলার র্যাচেল ব্ল্যাক হেলথ সেক্রেটারী ম্যাট হ্যানকুকের কাছে লেখা এক চিঠিতে জরুরী ভিত্তিতে কোভিড ১৯ টেস্ট ফ্যাসিলিটি বাড়ানোর জন্য বিশেষ চিঠি দিয়েছেন।
সরকার প্রতিশ্রুতি দিলেও বিশেষ করে টাওয়ার হ্যামলেটস এই সুবিধা থেকে ব্যাপকভাবে পিছিয়ে আছে। বাসিন্দারা টেস্টের ব্যাপারে ক্রমাগত অভিযোগ জানাচ্চেছন। টেস্ট সুবিধার ক্ষেত্রে টাওয়ার হ্যামলেটসের অবস্থান লন্ডনের মধ্যে ৩০তম।
মেয়র জন বিগসের ক্যাম্পেইনের পর সম্প্রতি ওয়াটনি মার্কেটের আইডিয়া স্টোরে সরকার পরিচালিত একটি টেস্ট সেন্টার খোলা হলেও এটি যেমন পর্যাপ্ত নয়, তেমনি এর জন্য আগে থেকে বুকিং এর প্রয়োজন হয়। হেলথ সেক্রেটারী ম্যাট হ্যানকুকের কাছে লেখা চিঠিতে মেয়র স্মরণ করিয়ে দেন যে, টাওয়ার হ্যামলেটস হচ্চেছ সারা দেশের মধ্যে অন্যতম বৈচিত্র্যময় এলাকা। এখানে বিপুলসংখ্যক এথনিক কমিউনিটির লোকজন বসবাস করেন। আর গবেষণায় দেখা গেছে যে, করোনা ভাইরাসে তারাই বেশী আক্রান্ত হচ্চেছন। এজন্য এখানে টেস্টিং সুবিধা বাড়ানো উচ্।ি পর্যাপ্ত টেস্টিং সুবিধা না থাকার জন্য তারা ব্যাপকভাবে উদ্বিগ্ন।
মেয়র বলেন, স্কুল এবং অফিস খুলেছে। এর মানে হচ্চেছ, সরকার ভাল করেই জানে যে, এখন আরো টেস্টিং সুবিধা দরকার। কিন্তু সরকার এখানে ব্যাপকভাবে ব্যর্থতা পরিচয় দিয়েছে। তারা প্রতিশ্রুতি দিয়েছিলো বিশ্বসেরা টেস্টিং সুবিধার। তাদের সেই প্রতিশ্রুতি পালন করা উচিত। আমাদের কমিউনিটিকে রক্ষা তথা ভাইরাসের বিস্তাররোধে এর কোন বিকল্প নেই। ডেপুটি মেয়র এবং কেবিনেট মেম্বার ফর এডাল্ড, হেলথ এন্ড ওয়েলবিং কাউন্সিলার র্যাচেল ব্ল্যাক বলেন, সরকারের উচ্ িজরুরী ভিত্তিতে এর সমাধান করা। আর এজন্য আমরা আমাদের ক্যাম্পেইন চালিয়ে যাব। দ্রুত এবং স্থানীয়ভাবে টেস্ট এবং টেস্টের ফলাফল জানাটা খুবই দরকার।















