শিশুদের রহস্যময় উপসর্গ নিয়ে তদন্ত করছে যুক্তরাজ্য

1391

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের কিছু শিশুর মধ্যে ফ্লু-র মতো জ্বর এবং দেহের বিভিন্ন জায়গায় প্রদাহ বা জ্বালাপোড়ার অনুভূতি নিয়ে রহস্যময় উপসর্গ দেখা দিয়েছে । এমন উপসর্গে ভোগা অনেক শিশুর দেহে করোনা পজিটিভ এসেছে। আর তাই এ নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্য।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কত শিশুর মধ্যে এই নতুন ধরণের লক্ষণ দেখা গেছে তা স্পষ্ট নয়, তবে এ সংখ্যা কম বলেই মনে করা হচ্ছে।

এ বিষয়ে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, শিশুরা নতুন একটি উপসর্গে ভুগছে যেটি করোনা ভাইরাসের সঙ্গে সম্পর্ক থাকতে পারে। এটি নিয়ে আমি চিন্তিত।

ইংল্যান্ডের ন্যাশনাল মেডিক্যালের পরিচালক স্টেফেন পোয়িস বলেন, এটা খুবই বিরল। আমরা গত কিছুদিন ধরে শিশুদের মধ্যে এটি দেখার পর সতর্ক হয়ে আছি।

সূত্র: ইত্তেফাক

লন্ডনে মানি ট্রান্সফার অফিসগুলো বন্ধ রেমিটেন্স প্রেরনে বাঁধার সম্মুখিন হচ্ছেন প্রবাসীরা

বৃটেনে লকডাউনের কারণে বাংলাদেশী মানিট্রান্সফার ব্যবসায়ও প্রভাব পড়েছে/ ঈদের আগে লকডাউন প্রত্যাহার না হলে বৈধ পথে টাকা প্রেরন কমার আশঙ্কা

Posted by London Bangla voice on Tuesday, 28 April 2020