কভিড ১৯: এনএইচএস এর জন্য ভলেন্টিয়ার হিসেবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশী মুহিত আহমদ

457

ওয়ানবাংলানিউজ: করোনাভীতিকে উপেক্ষা করে এনএইচএস এর জন্য ভলেন্টিয়ার হিসেবে মানবিক সেবা দিয়ে যাচ্ছেন বাংলাদেশী মুহিত আহমদ। করোনা মহামারির শুরু দিকে যখন এনএইচএসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভলেন্টিয়ার জরুরী হয়ে পড়ে তখন তাদের ওয়েব সাইটে ভলেন্টিয়ার আবশ্যক দেখে তাতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন মুহিত আহমদ। বর্তমানেও তিনি মানবিক সেবায় জড়িত। তিনি জানান একটা সমাজে যখন প্রাকৃতিক দুর্যোগ বা মহামারি আসে তখন মানুষ ভয় পায়। আর যখন তা জীবন-মৃত্যর প্রশ্নটা বড় হয়, তখন চারিদিকে তাকানোর মতো অবস্থা থাকেনা।

কভিড-১৯ (করনা ভাইরাস)এখন এমনই এক বৈশ্বিক মহামারী তা থেকে উত্তোরণের চেয়ে ঠিকে থাকাই জরুরী। এর জন্য প্রয়োজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া। কিন্তু ডাক্তার বলছেন সবাই যদি হাসপাতালে চলে আসে তাহলে চিকিৎসার স্থান সংকুলান হবে না।
তাহলে আপাতত সমাধান কি? ঘরে থেকে চিকিৎসা নেয়ার কথা বলছেন। এজন্য এন হেইচ এস তাদের ওয়েব পেইজে একটা বিজ্ঞাপন দিল volunteer নিয়োগের। আমাদের কমিউনিটি থেকে যে সকল মানুষ আবেদন করে কাজে যোগদান করেন তাদের মধ্যে মুহিত আহমদ একজন।
যিনি NHS একজন নিবন্ধিত volunteer। হসপিটাল থেকে কল আসার পর তিনি দিনরাত ওনার গাড়ি নিয়ে রোগীদের কাছে গেছেন জীবনের ঝুঁকি নিয়ে NHS এর গাইড লাইন মেনে মানবিক সেবা দিয়ে যাচ্ছে। তিনি সকলের দোয়া কামনা করেছেন।