সুনামগন্জে মধ্যরাতে ধান কাটলেন ডিসি ও উপজেলা চেয়ারম্যান

592

বিশেষ প্রতিনিধি : রাতের অন্ধকার। গ্রামের কৃষকেরা ঘুমে। হঠাৎ করে চেয়ারম্যান মেম্বার চকিদার গ্রামে এসে হুলুস্থুল। সুনামগঞ্জ থেকে ডিসি অফিসের নাজির, এনডিসি সহ অনেক লোক গ্রামের সামনে মাঠে হাজির। জেনারেটর, লাইট, বিদ্যুতের তার টানানো হলো। পুলিশ এলো। ক্যামেরা, লম্বা লম্বা ভিডিও ক্যামেরা সহ নামি-দামি সাংবাদিকের ভীড় বাড়তে লাগলো। গ্রামের মানুষের ঘুম ভেংগে গেলো। যাত্রাগানের হঠাৎ আয়োজনে যুবকেরা মাঠে জড়ো হলো। এরপরে রাতের অন্ধকার দূর করে ধান ক্ষেতে আলোর ঝলকানি।

এরপরেই এলো ডিসি অফিসের আরেক দল কর্মচারী। কাচি, হ্যানড স্যানিটাইজার, সাবান, বালতি, বেসিন, টাওয়াল নিয়ে।৷ দুইঘন্টা পরে এলেন ডিসি, উপজেলা চেয়ারম্যান, ইউ এন,ও। ক্যামেরাম্যান ও ভিডিও অপারেটর গন ক্ষেতে নামলেন। রেডি। একশান। কাট।
ডিসি সাহেব, উপজেলা চেয়ারম্যান, মেম্বারসহ তিন চার জন কাচি হাতে নামলেন। কৃষকের কাঁচা ধান কাটলেন। শ্যুটিং হলো৷ দুই-তিন মিনিট । ব্যাস সবাই উঠে গেলো। খরচ হলো প্রায় লক্ষ টাকা।
ঘটনাটি সুনামগঞ্জের জেলা প্রশাসকের , ২৩শে এপ্রিল দিবাগত রাত্রে সুনামগন্জের জলডাংগা হাওরে।