৪ লাখ টাকা মূল্যের শতীবস্ত্র বিতরন করবে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস

695

ওয়ানবাংলানিউজ: শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে গত ১৩ জানুয়ারি সোমবার গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের উপদেষ্টা ও কার্যকরী কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বেলাল হোসেন। সাধারণ সম্পাদক সাব্বির আহমদ সাহেদের উপস্থাপনায় সভার শুরুতে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেন সংগঠনের সহ-সভাপতি সোহেল আহমেদ বদরুল।

সভায় গোলাপগঞ্জের কৃতি সন্তান সাবেক প্রধান বিচারপতি রুহুল আমীন চৌধরী ও মৌলানা তোফাজ্জল হোসেন হবিগঞ্জী, সহ বিশিষ্টজনের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ ও মাগফেরাতের জন্য দোয়া করা হয়।

গরিব অসহায় শীতার্ত মানুষদের মধ্যে প্রায় ৪ লক্ষ টাকার শীত বস্ত্র বিতরণ সহ বিভিন্ন গুরু¡পূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং শীতবস্ত্র কমল বিতরণের জন্য যারা অনুদান প্রদান করেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে এর উপদেষ্টা এমদাদ হোসেন টিপু, আব্দুল কাদির, জিল্লুর রহমান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ ময়নুল ইসলাম, শিক্ষা সম্পাদক জাকির হোসেন, ইকবাল হোসেন, আলী হোসেন, মিকাইল আহমেদ চৌধুরী, আব্দুল হালিম চৌধুরী, রোমান আহমেদ চৌধুরী, কামাল উদ্দিন প্রমুখ।