যুক্তরাজ্য প্রবাসী জালাল উদ্দিন পংকি আর নেই

3050

ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথের স্থানীয় কারিকোনা গ্রামের মরহুম হাজী ছনই মিয়ার প্রথম পুত্র, আল হেরা শপিং সিটির এম.ডি আলহাজ্ সিরাজ উদ্দিন ও সাবেক ছাত্রনেতা এবং প্রাক্তন স্কাউটস লিডার মোঃ জমির উদ্দিন এর বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী মোঃ জালাল উদ্দিন পংকি আর নেই । ইন্নালিল্লাহি — — রাজেউন । মৃত্যু কালে তার বয়স হয়েছিল প্রায় ৬৭ বৎসর ।

জানাগেছে আজ ১৪ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ( বাংলাদেশ সময় সন্ধা ৬ টায়) তিনি যুক্তরাজ্যের স্কটল্যাণ্ডে ইন্তেকাল করেন । সদালাপী ও কর্মঠ প্রবাসী জালাল উদ্দিন পংকি গত সপ্তাহে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং সেখানকার স্থানীয় হাসপাতালে কয়েকদিন চিকিৎসা শেষে অনেকটা সুস্থ হয়ে ঘরে ফিরলেও আবারো অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে দাফনের জন্য মরহুমের মরদেহ বাংলাদেশে যাবে।

মসজিদ মাদ্রাসার উন্নয়নে নিবেদিত প্রাণ এই প্রবাসী ব্যক্তিত্ব মৃত্যুর মাসখানেক পূর্বেও নিজ গ্রামের মসজিদের উন্নয়নের জন্য নিজের ব্যক্তিগত পক্ষ থেকে ৫ লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী , ৫ পুত্র , ৭ কন্যা , ভাই-বোন সহ অসংখ্য স্বজন রেখেগেছেন।