ওয়ানবাংলানিউজ: অত্যান্ত জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এনফিল্ড বাংলা মেলা ২০১৭। মেলায় এনফিল্ড ও পাশ্ববর্তী এলাকার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী, শিশু কিশোরসহ বিভিন্ন কমিউনিটির মানুষের উপস্থিতি ঘটে। মেলাকে কেন্দ্র করে বাংলাদেশী ঐতিহ্যের নানান স্টল বসে মেলা প্রাঙ্গনে।

মেলা কমিটির চেয়ারম্যান মো: কামরুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মেলা যৌথভাবে পরিচালনা করেন মিনহাজ খান, আরজুমান মুন্নি, সোমনা চৌধুরী, ও মিজানুর রহমান।
মেলায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটিএনবাংলা ইউকের সিইও হাফিজ আলম বকস, ব্রিটিশ বাংলাদেশী উইমেন্স ফোরামের চেয়ারম্যান মমতাজ খান, রেডব্রিজ মেলা কমিটির সভাপতি সামছুল ইসলাম।
এছাড়া মেলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠশিল্পী নাদিয়া, অমিত, সাঈদা তানিয়া এবং নৃত্য পরিবেশন করে সোনিয়াস ফ্যাশন গ্রুপ।

http://www.onebanglanews.com/news/9989জাকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হল এনফ্লিড বাংলা মেলা
Posted by onebanglanews.com on Monday, 31 July 2017















