লন্ডনে সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রোকসানা বেগম শাহনাজের সাথে মতবিনিময়

99

ওয়ানবাংলানিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের ২৫,২৬ ও ২৭ নং ওর্য়াডের মহিলা কাউন্সিলার ও প্যানেল মেয়র এডভোকেট রোকসানা বেগম শাহনাজের সাথে মতবিনিময় সভা করেছেন ২৫ নং ওয়ার্ডের খোজার খলা গ্রামের যুক্তরাজ্য প্রবাসীরা।গত সোমবার(৩১ অক্টোবর) বিকালে লন্ডন শহরের অলগেইট এলাকার একটি হলে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।মতবিনিময় সভায় প্রবাসীরা ওয়ার্ড এর বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং উন্নয়ন মূলক কাজ নিয়ে আলোচনা করেন।সভায় প্রধান অতিথি এডভোকেট রোকসানা বেগম শাহনাজ প্রবাসীদের দাবী-দাওয়ার প্রতি একাত্মতা পোষণ করে সমাধানের আশ্বাস প্রদান করেন এবং বিগত দিনের মত প্রবাসীদের সহযোগীতা ও দোয়া অব্যাহত রাখার আহবান জানান।

খোজার খলা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সাফিল উদ্দিন কবির এর সভাপতিত্বে ও মোহাম্মেদ মুহিবুল হাসান রুম্মান এর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন খোজার খলা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জহির উদ্দিন বাবর, শাহেদ আহমদ, সোহেল মুরাদ, শহিদুল ইসলাম কয়েছ , ফরহাদ শাহ,শাকিল আহমেদ, লিপন আহমেদ, রিহাদ শাহ , মুনিমুল ইসলাম মুনিম, মামুন,ইমন,সোহেদুল হাসান প্রমূখ।মতবিনিময় সভা শেষে খোজার খলা আ/এ এলাকার সামনে স্থাপিত পুলিশ বক্স এর নামকরণ পরিবর্তনের জন্য খোজার খলা গ্রামের প্রবাসীদের পক্ষ থেকে প্রধান অতিথির কাছে স্মারকলিপি প্রদান করা হয়।