বৃষ্টল থেকে এক সাথে ৪০ বাংলাদেশীর ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি গমন

449

খায়রুল আলম লিংকন : বৃষ্টল বাংলাদেশী ও শাহজালাল মসজিদের মুসল্লিদের উদৌগে বৃষ্টল থেকে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে গত বুধবার ৪০সদস্য বিশিষ্ট একটি কাফেলা বৃষ্টল শাহজালাল মসজিদের খতিব ও ইমাম হাফিজ মৌলানা আজিজুর রহমান খানের নেতৃত্বে সৌদি আরবের উদ্দেশ্য বৃষ্টল ত্যাগ করেছে। শাহজালাল মসজিদ থেকে ফজরের নামাজ শেষে কাফেলা লন্ডন হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে সফরকারী দল রওনা প্রদান করে।

যাত্রাকালে সঠিক ভাবে পবিত্র ওমরাহ পালন করা ও সফল সফরের জন্য মুসলিমদের নিকট দোয়ার আহ্বান জানিয়ে সফরকারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মসজিদ কমিটির অন্যতম ট্রাষ্টি ও সফরকারী দলের সদস্য এম এ ওয়াহাব এম বি ই।

পবিত্র ওমরাহ এর গুরুত্ব ও করনীয় সমন্ধে বৃষ্টল শাহজালাল মসজিদের খতিব ও ইমাম হাফিজ মৌলানা আজিজুর রহমান খান তার বক্তব্যে বলেন ওমরাহ হচ্ছে আরবি শব্দ এর আভিধানিক অর্থ হলো জিয়ারত বা সফর ও ইচ্ছা। শরীয়তের পরিভাষায় ওমরাহ বলা হয় -শরীয়ত নির্দেশিত বিশেষ পদ্ধতিতে বাইতুল্লাহর জিয়ারত করা।

তিনি বলেন, আবদুল্লাহ ইবন মাসঊদ রাযি. বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ (সা:)বলেন, তোমরা হজ ও ওমরা একটার পর অপরটা কর; কারণ এদুটো আমল দারিদ্র ও গুনাহ বিদূরিত করে দেয়। যেমন ভাটার আগুনে লোহা ও সোনা-রূপার ময়লা-জং দূরিভূত হয়ে থাকে।একটি কবুল হজ্জের প্রতিদান তো জান্নাত ছাড়া আর কিছুই নয়। ( ইবনু মাজাহ ২৮৮৭, তিরমিযী ৮১০)

হজরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত।হযরত রসুলুল্লাহ (সা.) আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক উমরাহ হতে অন্য উমরাহপর্যন্ত মধ্যবর্তী সবকিছুর গুনাহের কাফফারা। আর মাবরুর হজের প্রতিদান হলো জান্নাত (বোখারি ও মুসলিম)। অন্য হাদিসশরিফে প্রিয়নবী (সা.) বলেছেন, তোমরা বার বার হজ্ব ও উমরাহ আদায় কর, কেননা এ দুটো দরিদ্রতা ও গুনাহকে সেভাবে মুছেফেলে, যেভাবে কর্মকারের হাওয়া দেওয়ার যন্ত্র লোহার ময়লাকে দূর করে থাকে। (নাসায়ী- হাদিস সহিহ)।

তিনি ওমরাহ এর করনীয় ব্যাখ্যা করে বলেন যারা হজ্ব ও ওমরাহ সফরের সৌভাগ্য লাভ করেন তারা যেন আল্লাহর মেহমান। তাইপ্রত্যেকেই উচিত সর্বদা আল্লাহর আনুগত্য ও তার ইশক মুহববতের অনুভূতি নিয়ে সেখানে অবস্থান করা।