রবিবার ইউকে জমিয়তের ইসলামী সম্মেলন সফল করতে দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

1144

ওয়ানবাংলানিউজ: আগামী ১৩ আগস্ট রবিবার বিকাল ৭টায় লন্ডনস্থ মাইক্রো বিজনেস সেন্টারে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের ইসলামী সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইসলামী সম্মেলন সফল করে তুলতে ৮ আগস্ট মঙ্গলবার পূর্ব লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি মাওলানা শুয়াইব আহমদের সভাপতিত্বে ও সংগঠনের সেক্রেটারী জেনারেল মাওলানা সৈয়দ তামিম আহমদের পরিচালনায় দায়িত্বশীল বৈঠক আলোচনায় অংশগ্রহণ করেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সিনিয়র সহ সভাপতি মুফতি আবদুল মুনতাকিম, ট্রেজারার হাফিজ হোসেন আহমদ বিশ্বনাথী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাইম আহমদ, কেন্দ্রীয় সদস্য আলহাজ সৈয়দ রফিকুল হক, আলহাজ আবদুস সামাদ, মাওলানা খালিদ আহমদ,মাহিদ চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য ১৩ আগস্ট রবিবার ইউকে জমিয়তের ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব, বিশেষ অতিথির বক্তব্যে প্রদান করবেন মুফাসসিরে কোরআন মাওলানা জুবাইর আহমদ আনসারী।

এছাড়াও উক্ত ইসলামী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। উক্ত ইসলামী সম্মেলন সার্বিকভাবে সফল করে তুলতে জমিয়তের সর্বস্তরের নেতা কর্মীদের প্রতি উদাত্ত আহমদ জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।