ঢাকা সংবাদদাতা: চলছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। যা বাংলাদেশ থেকেও আংশিক দেখা যাচ্ছে। বিজ্ঞানীরা এটিকে বলছে ‘রিং অব ফায়ার’।
বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হয়েছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। এটি দুপুর ২টা ৫ মিনিট ৩৬ সেকেন্ডে সম্পন্ন হবে। ঢাকার স্থানীয় সময় সকাল ৯টা ২ মিনিটে সূর্যগ্রহণ শুরু হয়। এরপর দুপুর ১২টা ৬ মিনিটে তা শেষ হবে।
সূর্যগ্রহণ খালি চোখে দেখা অত্যন্ত ক্ষতিকর। এছাড়া এক্স-রে ফিল্ম, নেগেটিভ, ভিডিও এবং অডিও ক্যাসেটের ফিতা, সানগ্লাস, ঘোলা বা রঙিন কাচেও সূর্যের ক্ষতিকর অতিবেগুনি ও অবলোহিত রশ্মি আটকে না। তাই কোনোক্রমেই এগুলো দিয়ে সূর্যগ্রহণ দেখা উচিত নয়।
এদিকে এই আংশিক সূর্যগ্রহণ দেখতে রাজধানীর বিজ্ঞান জাদুঘরে ভিড় জমাচ্ছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষ।।















