ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে গঠিত মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার এসোসিয়েশন ইউকের উদ্দ্যোগে রবিবার সেন্ট্রাল লন্ডনের সিডমাউথ প্রেডে রুহিত রেষ্টুরেন্টে ৪৯তম মহান বিজয় দিবস উদযাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: খয়রুল ইসলাম এবং সভা পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক মারুফ হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ই পি বি এর প্রেসিডেন্ট শাহনুর খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা আহমেদ হাসান, মইনুল ইসলাম, যুক্তরাজ্য মানবধিকার সেক্রেটারী তারাউল ইসলাম, সাজ্জাদ আলী, মানবধিকার ইউরোপ এম্ভাসেডর শহিদুর রহমান, আব্দুল হাফিজ বক্কর আজিজুর রহমান ঝুনু, জুবের আহমেদ, কামাল হোসেন। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন:- ফয়জুল হক,কয়েছ মিয়া, তবজু খান, দেলোয়ার হোসেন, কায়ছার আহমেদ, সোহেল, লিটন চৌধুরী প্রমূখ।
বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে বিষদ আলোচনা করেন এবং মুক্তিযুদ্ধে যারা প্রান দিয়ে ৯ মাসে আমাদের বাংলাদেশকে স্বাধীন করে এনছেন তাদের আতœার মাঘফেরাত কামনা করেন। মুন্সিবাজার এসোসিয়েশন ইউকের আর্ত মানবতার শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগীতা চালিয়ে যাওয়ার আহব্বান জানান। মুন্সিবাজার এসোসিয়েশনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য ঐক্য, শিক্ষা এবং শান্তিতে অবদান রাখার আহব্বান এবং শপথ নেন। দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাশীর সুরে পল্লীগীতি পরিবেশন করেন শিল্পী মখলিছ মিয়া ।















