আমেরিকায় আলীনগর ইউনিয়ন প্রবাসী হান্নান হোসেনের স্ত্রীর পরলোকগমন: বাদ জোহর জালালাবাদ মসজিদে জানাযা

435

ওয়ানবাংলানিউজ: আমেরিকার নিউজার্সিতে বসবাসরত বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৌলানা আব্দুল আহাদ ও প্রবাসী আলীনগর ইউনিয়ন সমিতি ইউকের সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদের ভাই হান্নান হোসেনের স্ত্রী ও সিলেট সিটি কর্পোরেশনের কমিশনার আজাদুর রহমান  আজাদের বড় বোন  আফিয়া হোসেন আজ ২৪ ডিসেম্বর মঙ্গলবার আমেরিকার সময় সকাল ৮ টায় নিউজার্সির বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মরহুমার নামাযে জানাজা আজ বাদ জোহর স্থানীয় জালালাবাদ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। তিনি দুই মেয়ে ও দুই ছেলের মাতা ছিলেন। পরিবারের পক্ষ থেকে মরহুমার জন্য দোয়া কামনা করা হয়েছে।

প্রবাসী আলীনগর ইউনিয়ন সমিতির শোক
প্রবাসী আলীনগর ইউনিয়ন সমিতি ইউকের সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদের বড় ভাই ও সাবেক চেয়ারম্যান মৌলানা আব্দুল আহাদের ছোট ভাই হান্নান হোসেনের স্ত্রীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন প্রবাসী আলীনগর ইউনিয়ন সমিতি ইউকের পক্ষে সভাপতি মনজুরুছ ছামাদ চৌধুরী মামুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্বাছ উজ জামান ও কোষাধ্যক্ষ লিয়াকত খাঁন।