ছাত্রদলের বিক্ষুব্ধদের মেহেদী তালুকদার ও পাপনের নেতৃত্বে বিক্ষোভ

396

ঢাকা সংবাদদাতা: সদ্য ঘোষিত ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে ‘নিয়ম বহির্ভূত কমিটি গঠন, সিনিয়র-জুনিয়রিটি লঙ্ঘনসহ অনিয়ম’ নিয়ে প্রতিবাদে জানতে বিক্ষোভ করছে সংগঠনের বিক্ষুদ্ধরা।

সোমবার দুপুর থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমানে তারা বিক্ষোভ দেখাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদারের নেতৃত্বে এতে যোগ দিচ্ছেন সদ্য ঘোষিত কমিটির সহ যুগ্ম সম্পাদক মাহবুব আলম মাহবুবসহ বেশ কয়েকজন। এছাড়া ছাত্রদলের নাদিয়া পাঠান পাপন, অনিক, জাহিদসহ বেশ কয়েকজন।

তারা ছাত্রদলের সভাপতি ফজরুর রহমান খোকনের ব্যানারে আগুন ধরিয়ে দেয়। এবং বর্তমান কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটির দাবি জানায়।

এই বিষয় জানতে চাইলে মাহবুব বলেন, কাউন্সিলের ঘোষণা অনুযায়ী বর্তমান কমিটি গঠন করা হয়নি।কমিটিতে সিনিয়র-জুনিয়র মানা হয়নি। নিয়ম বর্হিভূত কমিটি গঠন করা হয়েছি। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, আমাদের সাংগঠনিক নেতা তারেক রহমানকে ভুল বুঝিয়ে একটি অকার্যকর কমিটি চাপিয়ে দেয়া হয়েছে। এই অবৈধ কমিটি আমরা মানি না। নতুন করে কমিটির গঠনের দাবিতে জানাচ্ছি।