ওয়ানবাংলানিউজ: টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বঙ্গবন্ধু প্রাইমারী স্কুলের শিক্ষার্থীদের মুখোমুখি হয়েছিলেন কাউন্সিলের ডেপুটি মেয়র হাউজিং বিষয়ক কেবিনেট মেম্বার সিরাজুল ইসলাম। এসময় শিক্ষার্থীরা বারার হোমলেসনেস সম্পর্কে নানান প্রশ্ন করলে তিনি উত্তরদেন। গত ১১ ডিসেম্বর বৃহস্পতিবার স্কুলের মিলনায়তনে অনুষ্ঠিত হোমলেসনেস ওভারনাইট প্রজেক্টের প্রথম অনুষ্ঠানে অংশনেয় স্কুলের কীস্টেজ ২ (টু) এর ছাত্র-ছাত্রীরা।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা ডেপুটি মেয়রের কাছে প্রশ্ন করে কেন হোমলেসনেস বাড়ছে? আমরা কি তাদের আর্থিকভাবে সাহায্য করতে পারি? এসময় ডেপুটি মেয়র টাওয়ার হ্যামলেটস বারার হোমলেস মানুষদের কিভাবে সেবা দেয়া হয় সে সম্পর্কে ছাত্রÑছাত্রীদের অবহিত করেন। স্কুলের শিক্ষিকা সাহানা তাসনিম এর সার্বিক সহযোগিতা পরিচালিত উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক রুবিনা বেগম, মালিহা চৌধুরী, মুজিবুর রহমান, আফজাল মিয়া।














