ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম সাবেক সহ সভাপতি এবং বিশ্বনাথ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আলহাজ্ব তৈমুছ আলীর মাতা মোছাম্মাৎ পরিজান বিবি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। তিনি ২২ জুন বৃহস্পতিবার ভোর ২টা ১০ মিনিটে পূর্ব লন্ডনের নিউহ্যাম হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৫ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার গ্রামের বাড়ী সিলেট জেলার বিশ্বনাথ থানার হরিকলস গ্রামে। তাঁর নামাজে জানাজা শনিবার বাদ জোহর ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে। রবিবার মরহুমার মরদেহ বাংলাদেশে প্রেরন করা হবে এবং পারিবারিক গোরস্থানে দাপন করা হবে।
উল্লেখ্য মরহুমার অপর ছেলেদের মধ্যে হাসান আলী বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাবেক সহ সভাপতি ও মদরিছ আলী বাদশা বিশ্বনাথ স্পোর্টিং ট্রাস্টের সভাপতি ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি ।মরহুমার অপর দুই ছেলে হচ্ছেন মতছির আলী ও তফজ্জুল আলী। তারা তাদের মায়ের মাগফেরাত কামনায় কমিউনিটির সকলের কাছে দোয়া কামনা করেছেন।















