আন্তর্জাতিক ডেস্ক: সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শুক্রবার এক টুইটে জনসনকে অভিনন্দন জানান তিনি। এছাড়া, বৃটেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্রেক্সিটের পর নতুন বাণিজ্য চুক্তি নিয়েও ইঙ্গিত দিয়েছেন তিনি।
টুইটে ট্রাম্পবলেছেন, বরিস জনসনকে তার বিশাল জয়ের জন্য অভিনন্দন! বৃটেন ও যুক্তরাষ্ট্র এখন মুক্তভাবে ব্রেক্সিটের পর নতুন ব্যাপক বাণিজ্য চুক্তি করতে। ট্রাম্প আরো বলেন, এই চুক্তি ইইউ’র সঙ্গে সম্ভাব্য যেকোনো চুক্তির চেয়ে বহুগুণ বড় ও আকর্ষণীয় হওয়ার সম্ভাবনা রয়েছে।















