এম এ জামান, লন্ডন: ১২ ডিসেম্বর বৃহস্পতিবারের যুক্তরাজ্যের নির্বাচনে হাউজ অব কমন্সে যোগ হলেন আরেকজন বাংলাদেশী অরিজিন এমপি আপসানা বেগম। লেবার পার্টির পপলার এন্ড লাইমহাউজ (সিএলপি) ব্রাঞ্চের সাবেক সেক্রেটারী ও বর্তমান ভাইস চেয়ার আপসানা বেগম জীবনের প্রথম ইলেকশনে বাজিমাত করলেন। তিনি তার আসনে তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৮৯০৪ ভোট বেশি পেয়ে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হন। এ আসনের মোট ভোটার ৯১,৭৬০ জন। এখানে গড় ভোট পড়ে ৬৭.০৩%।
রাত ১০টার পর টাওয়ার হ্যামলেটসের আসন গুলোর ভোট গণনা প্রক্রিয়া শুরু হয় পূর্ব লন্ডনের এক্সেল এক্সিবিউশন সেন্টারে। ভোর সাড়ে চারটায় এক্সেল এক্সিবিশন সেন্টারে পপলার এন্ড লাইমহাউজ আসনের ভোট গননা শেষে দ্বায়িত্ব প্রাপ্ত নির্বাচনী রিটার্নিং অফিসার স্পিকার কাউন্সিলার ভিক্টোরিয়া অবাজে আপসানা বেগমকে বিজয়ী ঘোষণা করেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৩৮,৬৬০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কনজারভেটিভ পার্টির অলুয়া শনের প্রাপ্ত ভোট সংখ্যা ৯৭৫৬। অর্থাৎ তিনি তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৮৯০৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হলেন। তার বিজয়ে কমিউনিটি আরেকজন বাঙ্গালী এমপি পেল। বাঙ্গালী কমিউনিটিতে বইছে আনন্দের বন্যা।
এদিকে প্রথম বিজয়ী এমপি আপসানা তার আসনের ভোটার, ক্যাম্পেইনার এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে তার প্রথম প্রতিক্রিয়া ব্যক্ত করেন















