‘আগামী সপ্তাহেই চীনে পরমাণু হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র’

1069

আন্তর্জাতিক ডেস্ক: আগামী সপ্তাহেই চীনে পরমাণু হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিলেই এ হামলা চালানো হবে। এমনটাই মন্তব্য করেছেন মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল স্কট সুইফট। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজ।

যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া যৌথ সামরিক মহড়া শেষে ২৭ জুলাই বৃহস্পতিবার ‘অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি’ আয়োজিত এক নিরাপত্তা সম্মেলনে অংশ নেন স্কট সুইফট। এ সময় এক প্রশ্নের জবাবে চীনের ব্যাপারে নিজ দেশের এমন অবস্থানের কথা জানান যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌ-বহরের এই কমান্ডার।

অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ওই যৌথ সামরিক মহড়াকে ভালোভাবে নেয়নি চীন। ফলে এ মহড়ার ওপর নজর রাখতে ওই এলাকায় একটি গোয়েন্দা জাহাজ পাঠায় বেইজিং। তবে দেশটির এমন গোয়েন্দাবৃত্তিতে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। সেই ক্ষোভই ফুটে উঠেছে নিরাপত্তা সম্মেলনে স্কট সুইফটকে করা এক অসি শিক্ষাবিদের প্রশ্নে। ওই শিক্ষাবিদ মার্কিন সামিরক বাহিনীর এ কর্মকর্তার কাছে জানতে চান, ট্রাম্প চীনে পরমাণু হামলার নির্দেশ দিলে আগামী সপ্তাহেই তা চালানো হবে কি-না? জবাবে মার্কিন অ্যাডমিরাল বলেন, ‘উত্তরটি হবে: হ্যাঁ।’

স্কট সুইফট বলেন, মার্কিন সামরিক বাহিনীর প্রতিটি সদস্য সব শত্রুর মোকাবিলা করে সংবিধানকে সুরক্ষা নিশ্চিতের শপথ নিয়েছে। একইসঙ্গে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে নিজেদের কমান্ডার-ইন-চিফ হিসেবে মেনে চলার শপথ নিয়েছেন। সুতরাং সামরিক বাহিনী প্রেসডেন্টের আদেশ অনুযায়ী কাজ করবে। এটাই মার্কিন গণতন্ত্রের মূলনীতি।

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌ-বহরের মুখপাত্র ক্যাপ্টেন চার্লি ব্রাউন-ও বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, স্কট সুইফট-এর মন্তব্য সামরিক বাহিনীর ওপর বেসামরিক কর্তৃত্বের বিষয়টিকেই পুনরায় নিশ্চিত করেছে। ওই প্রশ্নটিই ছিল হাস্যকর।