লন্ডনে দশঘর ইউনিয়ন নির্বাচন বাস্তবায়ন কমিটি গঠন (ভিডিওসহ)

2250

আবুল হাসনাত: সীমানা নির্ধারনের মামলার কারনে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে না দীর্ঘ ১০ বছর যাবত। এ ইউনিয়নে সর্বশেষ নির্বাচন হয় ২০০৩ সালে। দীর্ঘদিন যাবত গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন না হওয়ায় বর্তমানে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও স্বজনপ্রীতি হচ্ছে বলে দেশের জাতীয় ও স্থানীয় পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হচ্ছে। এর ফলে ইউনিয়নের সুনাম ক্ষুন্ন হওয়ায় দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের দাবী জানিয়েছেন যুক্তরাজ্যস্থ দশঘর ইউনিয়নের বাসিন্দারা।

নির্বাচনের দাবী জানিয়ে ইতিমধ্যে সভা সমাবেশ করেছেন তারা। এরই প্রেক্ষিতে গত ২৫ জুলাই মঙ্গলবার পূর্ব লন্ডনের স্টিফোর্ড সেন্টারে দশঘর ইউনিয়ন নির্বাচন বাস্তবায়ন কমিটির উদ্যোগেএক সভা অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রবাসীরা অংশনেন এবং দ্রুত নির্বাচন দিতে প্রশাসনের প্রতি আহবান জানান।

সংগঠনের আহ্বায়ক মাহমুদ হোসেন এর সভাপতিত্বে এবং আখলাকুর রহমান ও প্রভাষক তানবীর আহমদের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি সাজিদ আলী মেনন, ইন্টারন্যাশনাল স্যোসিয়েল ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মোহাম্মদ আফছর মিয়া ছুটু মিয়া, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পীকার কাউন্সিলর আয়াছ মিয়া, মিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী আমির উদ্দীন মাস্টার, দশঘর ইউনিয়ন প্রবাসী সোসাইটির সভাপতি আব্দুল কুদ্দুছ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলর আজিজুর রহমান খান, দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্টের সাবেক সভাপতিদের মধ্যে ফয়জুর রহমান, এডভোকেট নেছাওর আলী, আব্দুল মুকিত মাস্টার, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আজম আলী, প্রগতি ট্রাস্টের সভাপতি সাইদুল ইসলাম নানু, বিশিষ্ট মুরব্বী ইউসুফ আলী, আব্দুল গফুর, কয়ছর আলী, গিয়াস উদ্দীন তছর, সোবান আলী বারী, ফারুক মিয়া, আব্দুল হামিদ, সিদ্দেক আলী, হামদু মিয়া, আব্দুল তাহিদ, প্রগতি ট্রাস্টের সাবেক সাধারন সম্পাদকদের মধ্যে আনর মিয়া শাহজাহান, কামাল আহমদ, প্রবাসী সোসাইটি সাধারন সম্পাদক মোদাব্বির হোসেন মধু, সিলেট ফাউন্ডেসনের সভাপতি আব্দুল হামিদ, সাবেক ছাত্রনেতা আজিম উদ্দীন আজির, বিশ্বনাথ এইড ইউকে সাধারন সম্পাদক আবুল হাসনাত, কমিউনিটি ব্যক্তিত্ব নুরুল আমিন রুহুল, সদরুল আলম, তুরন মিয়া, সামছুল হক, আমির উদ্দীন, ধন মিয়া, আব্দুল কাইয়ুম, তোফায়েল আহমদ আলম, হারিছ আলী, ছানু মিয়া, সাজু মিয়া, শাহেদ আহমদ প্রমুখ ।

সভায় সর্ব সম্মতিক্রমে মাহমুদ হোসেন, সাজিদ আলী মেনন, আব্দুল কুদ্দুছ, ইউসুফ আলী, ফয়জুর রহমান, এডভোকেট নেছাওর আলী, সাইদুল ইসলাম নানু কে দিয়ে সাত সদস্য বিশিষ্ট সিলেকশন বোর্ড গঠন করা হয়। সিলেকশন বোর্ড কার্যক্রম পরিচালনার জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

কমিটির নেতৃবৃন্ধ যথাক্রমে সভাপতি মোহাম্মদ আফছর মিয়া ছুটু মিয়া, সিনিয়র সহসভাপতি আব্দুল মুকিত মাস্টার, সহ সভাপতি আব্দুস সহিদ হারুন, সাধারন সম্পাদক আখলাকুর রহমান, যুগ্ম সম্পাদক প্রভাষক তানবীর আহম্মদ, কামাল আহমদ, কোষাধ্যক্ষ আবুল হাসনাত, সহ কোষাধ্যক্ষ তোফায়েল আহমদ আলম, সদস্য কয়ছর আলী, সোবান আলী বারী, মো: শাহজাহান, আব্দুল তাহিদ, আজিম উদ্দীন আজির, ফারুক মিয়া, আব্দুল হামিদ, সেলিম আহমদ, আমির উদ্দীন ।
এছাড়া একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়। উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্ধ হচ্ছেন মাহমুদ হোসেন, সাজিদ আলী মেনন, আব্দুল কুদ্দুছ, লাকি মিয়া, ইউসুফ আলী, ফয়জুর রহমান, এডভোকেট নেছাওর আলী, আব্দুল গফুর, সাইদুল ইসলাম নানু, আব্দুল হামিদ, সিদ্দেক আলী ।

জানাগেছে আইনী জটিলতায় দীর্ঘ ১০ বছর যাবত নির্বাচন হচ্ছে না বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের। ২০০৩ সালের ২৫ ফেব্রুয়ারী সর্বশেষ এই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০৭ সালে এর মেয়াদ শেষ হলেও মামলা জটিলতার কারণে পরিষদের আর কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে উক্ত ইউনিয়নের মানুষ নতুন করে জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। অভিযোগ উঠেছে নানান অনিয়ম ও স্বজনপ্রীতির। যেখানে পাশ্ববর্তী ইউনিয়ন গুলিতে ২ বার করে নির্বাচন সম্পন্ন হয়েছে। সেখানে উক্ত ইউনিয়নের বাসীন্দারা তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারছেননা।
এদিকে দ্রুত নির্বাচনের দাবীতে বাংলাদেশে স্থানীয়ভাবে দশঘর ইউনিয়নেও কয়েকটি সভা সমাবেশ হয়েছে। একইভাবে যুক্তরাজ্যের সভা করেছেন ইউনিয়নের প্রবাসীরা। তারা বলছেন, একই সীমানা পদ্ধতিতে ও ভোটার তালিকায় উপজেলা ও জাতীয় নির্বাচন হতে পারলে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে বাঁধা কোথায়। তারা বলেন, একটি স্বার্থানেষী মহল বারবার নির্বাচন বানচার করে ইউনিয়নের ভোটারদের তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করছেন।

উল্লেখ্য আইনী জটিলতায় দশঘর ইউনিয়ন পরিষদের স্থগিত নির্বাচন দ্রুত সম্পন্ন করার দাবীকে প্রবাসে বেগবান করার জন্য প্রথমেই উদ্যোগে গ্রহন করেন কমিউনিটি নেতা মোহাম্মদ আফছর মিয়া ছোট মিয়া, আব্দুল কুদ্দুছ ও আজিম উদ্দিন আজির। পরবর্তীতে তাদের উদ্যোগে ইউনিয়নের সর্বস্থরের প্রবাসীদের নিয়ে সভা করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় উক্ত পুর্ণাঙ্গ কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়।

লন্ডনে দশঘর ইউনিয়ন নির্বাচন বাস্তবায়ন কমিটি গঠনhttp://www.onebanglanews.com/news/9521

Posted by onebanglanews.com on Thursday, 27 July 2017