এসেক্স আওয়ামীলীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

631

ওয়ানবাংলানিউজ: বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনোস্কোর, বিশ্ব তথ্য চিত্রের এতিহ্য হিসেবে অনুমোধন লাভ করায় আনন্দ সমাবেশ ও মহান স্বাধীনতা দিবস উদযাপন এসেক্স আওয়ামীলীগের উদ্যোগে মঙ্গলবার পূর্ব লন্ডনের এক হলে অনুষ্ঠিত হয় । সংগঠনের সভাপতি কয়েছ চৌধুরীর সভাপতিত্বে এবং ময়নুল ইসলাম ও জুইন উদ্দিন পাপলুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এসেক্স আওয়ামীলীগের সহ সভাপতি মিছবাহ উদ্দিন মিছবাহ, নজরুল ইসলাম কামাল, নুরুল হক, সুহেল মিয়া, আশুক আহমেদ, আব্দুল ওদুদ, কর্মজবীবি লীগের সেক্রেটারি আবুদল বাছির, রাসেল সিরাজ, রুমন হাবিব, আলি চৌধুরী, সেতু আহমেদ, আকতার চৌধুরী, রুহেল উদ্দিন সহ আরো অনেকে ।
১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ, নিহত ও সম্ভ্রম হারা মা বোনদের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা সহ সকল বীর যোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। সভায় সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও ঢাকার উত্তরের মেয়র আনিছুল হকের মৃতে্যুাতে শোক জানানো হয়।

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও আওয়ামীলীগ ক্ষমতায় রাখতে হবে। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ কাজ করার আহবান জানানা বক্তারা।