মাদরাসায় যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

289

ঢাকা সংবাদদাতা: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চতুর্থ শ্রেণির মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম মাসুদ গোলদার(৩২)। তিনি ওই গ্রামের গোলদা বাড়ির জাকির মিয়ার ছেলে।

এর আগে গেল মঙ্গলবার রাতে স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ছাত্রীর মা রহিমা বেগম জানান, ধর্ষণের শিকার মেয়েটি স্থানীয় আল জামিয়া মোহাম্মদীয়া মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী। গতকাল মঙ্গলবার সকালে প্রতিদিনের ন্যায় মাদরাসায় যাওয়ার পথে চর এলাকার নির্জন স্থানে নিয়ে ওই ছাত্রীর মুখ চেপে ধরে ধর্ষণ করে বখাটে যুবক মাসুদ গোলকার। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক মাসুদ পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত মেয়েটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ইউপি চেয়ারম্যানের কার্যালয় নিয়ে যায়।

পরে স্থানীয় চেয়ারম্যানের পরামর্শে থানা পুলিশের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু ছালে মিন্টু ফরাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটি ঘটনাটি জানালে এলাকাবাসীর সহযোগিতায় মাসুদকে ধরে পুলিশে দেওয়া হয়।

রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মাসুদ নামে এক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।