আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে জুন মাসে সব মিলিয়ে হত্যার ঘটনা ঘটেছে ২ হাজার ২৩৪ টি। মেক্সিকানদের জন্যে ২০ বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী মাসে পরিণত হয়েছে ২০১৭ সালের জুন মাস। কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা অনলাইন। খবরে বলা হয়, পর্যটকদের কাছে জনপ্রিয় রাজ্য বাজা ক্যালিফোর্নিয়া সার থেকে শুরু করে ভেরাক্রুজ শহর, এমনকি মেক্সিকো শহরেও ঘটেছে হত্যার ঘটনা। বিভিন্ন মাদক চক্রের মধ্যে সংঘর্ষেই হত্যার ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। শুক্রবার প্রকাশিত এক সরকারী প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের প্রথম ৬ মাসে দেশজুড়ে খুন হয়েছে ১২ হাজার ১৫৫ জন। গত বছরের তুলনায় এ বছর হত্যার হার ৩১ শতাংশ কম। গত বছর একই সময়ে খুনের ঘটনা ঘটেছিলো ৯ হাজার ৩০০ টি। তবে যেদিন এই প্রতিবেদন বের করা হয় একই দিনেই পুবেলা রাজ্যে একজন মেরিন সদস্যসহ হত্যা করা হয় আরও চারজনকে। নিহত অপর চারজন লস বুকানাস নামের এক জ্বালানী চক্রের সদস্য। সরকারী তেল কো¤পানীগুলোর পাইপলাইনে অবৈধ কল লাগিয়ে জ্বালানী চুরি করে সে জ্বালানী বিক্রি করে থাকে এই চক্র। এরকম জ্বালানী চুরির ব্যবসার কারণে প্রতি বছর মেক্সিকো সরকারকে আনুমানিক ১০০ কোটি ডলার ক্ষতির সম্মুখীন হতে হয়।















