দশঘর নিজামুল উলুম হাইস্কুল ওয়েলফেয়ার ট্রাস্টের নতুন কমিটি গঠন

946

ওয়ানবাংলানিউজ: দশঘর নিজামুল উলুম হাইস্কুল ওয়েলফেয়ার ট্রাস্টের ২০১৯- ২০২৩ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ৮ অক্টোবর পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেনে্‌ট আয়োজিত সভায় সভাপতিত্ব করেন  ট্রাস্টের সভাপতি মোহাম্মদ আফছর মিয়া ( ছুটু মিয়া )-এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোহাম্মদ আব্দুল কুদ্দুসের পরিচালনায় অনুষ্টিত সভায় সকল ট্রাস্টিগন সর্বসম্মতিক্রমে বিদ্যমান কমিটিকে আগামী কার্য্যকালের জন্য পুণনির্বাচিত করেন ।
১৩ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যগন হচ্ছেন  সভাপতি মোহাম্মদ আফছর মিয়া ( ছুটু মিয়া ), সহ সভাপতি  এনামুল হক ( আং নূর ), সাধারন সম্পাদক মো: আব্দুল কুদ্দুস, সহ সাধারন সম্পাদক  ছুবান আলী ( আং বারি ), কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক আব্দুল শহিদ
কার্য্যকরি সদস্য : মশব আলী, আব্দুল হামিদ, রফিক মিয়া, মনির আলী, আজিম উদ্দিন ( আজির ), আমির উদ্দিন, আব্দুল ওয়াদুদ ।

নির্বাচিত কমিটি সকল ট্রাস্টিগনকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামিদিনে ট্রাস্টের লক্ষ্য ও উদ্যেশ্যকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন ।
সভায় ট্রাস্টের আর্থিক , সার্বিক কার্যকলাপ ও অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয় ।
সভায় বক্তব্য রাখেন আব্দুল গফুর ,মশব উদ্দিন , আজিজুর রহমান খান , ছুবান আলী ( বারি ) , এনামুল হক ( আং নুর ) , রফিক মিয়া , আজাদ উদ্দিন , আমির উদ্দিন প্রমুখ ।
এছাড়াও অনেক ট্রাস্টি সভায় উপস্তিত না থাকতে পারায় সভার পুর্বে এবং সভাচলাকালিন সময়েও সভায় উপস্থিত সকল ট্রাস্টিগনের উপর টেলিফোনে তাহাদের সম্মতি প্রদান করেন । এর মধ্যে অন্যতম ট্রাস্টি সফিক উদ্দিন আহমদ , ট্রাস্টি আব্দুল হামিদ , ট্রাস্টি হামদু মিয়া , ট্রাস্ট  আব্দুল কাইয়ুম ( মতিন ) , ট্রাস্টি হিরন মিয়া , ট্রাস্টি আব্দুল শহিদ , ট্রাস্টি আব্দুল ওয়াদুদ , ট্রাস্টি শাহীন আবদুল্লাহ্ প্রমুখ ।