বিএনপি নেতা বরকত উল্লা বুলুর সাথে মতবিনিময় সভা আগামী ৩১ জুলাই

3443

ওয়াববাংলা নিউজ: যুক্তরাজ্য সফররত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী, নোয়াখালীর বেগমগঞ্জ থেকে চারবারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক যুবদলের সভাপতি বরকত উল্লা বুলুর সাথে যুক্তরাজ্য প্রবাসীদের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। জনাব বরকত উল্লা বুলুর রাজনৈতিক সহচর যুক্তরাজ্য যুবদলের নেতা মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, বৃহত্তর নোয়াখালীবাসী ইউকের উদ্যোগে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তিনি আরো জানান, বৃহত্তর নোয়াখালীবাসী তথা প্রবাসীদের পক্ষ থেকে বরকত উল্লা বুুলুকে সংবর্ধনা দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছিল। কিন্তু বরকত উল্লা বুলু দলের চেয়ারপার্সন কারাবন্দী থাকাবস্থায় কোনো প্রকার সংবর্ধনা নিতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে সকলের অনুরোধে তিনি একটি মতবিনিময় সভায় উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেন। কাঙ্খিত সেই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হবে আগামী ৩১ জুলাই, মঙ্গলবার, দি ভেন্যু, ২২৯ রমফর্ড রোড, ফরেষ্টগেট, লন্ডন ই৭ ৯এইচএল এই ঠিকানায়। মি. মোশাররফ আরো বলেন, ইতিমধ্যে মতবিনিময় সভা সফল করতে প্রস্তুতি কমিটি ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। সর্বস্তরের প্রবাসীদের এই মতবিনিময় সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।