ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৪০ জন আটক

614

ঢাকা সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪০ জনকে আটক করা হয়েছে। এসময় ২৫০ গ্রাম গাঁজা, ৭টি ইয়াবা ও ১৭০টি ইউএস ডলার উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে বিচারাধীন ও তদন্তাধীন মামলার ২৮, পুলিশ আইনে ৩৪ ধারায় ৬ এবং বিভিন্ন মাদক, জুয়াসহ অন্যান্য মামলায় মোট ৪০ জনকে আটক করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে ৪০ জনকে আটক করা হয়েছে। পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।