ওয়ানবাংলানিউজ: সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামের প্রবাসীদের নিয়ে গটিত খাদিমপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে গত ২২ সেপ্টেম্বর রবিবার। পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে আয়োজিত সভায় গ্রামের প্রবাসীরা যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে অংশনেন। সভায় জানানো হয় এই সংগঠনের মাধ্যমে এলাকার অসহায় দরিদ্র মানুষকে সহায়তার পাশাপাশি যুক্তরাজ্যে প্রবাসীদের মধ্যে সেতু বন্ধন সৃস্টিতে কাজ করে যাচ্ছে। এসময় বক্তারা গ্রামের উন্নয়নে ভূমিকা রাখতে সংগঠনের সাথে সম্পৃক্ত হতে সকলের প্রতি আহবান জানান।
সংগঠনের সভাপতি ইয়াওর মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকক নূরুল হক নজরুলের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো: হাফিজুর রহমান। বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আলহাজ্ব কাপ্তান মিয়া, কাউন্সিলার ছাদ চৌধুরী, নূরুল হক নূর আলী, আব্দুল মুমিন, ছুরুক মিয়া, আছাব উদ্দিন, রফিক আলী, ছুফি মিয়া, মাওলানা গোলাম কিবরিয়া, মো: হাফিজুর রহমান, সামছু মিয়া, কামাল মিয়া, আনছারুল হক, আব্দুল আহাদ, আনহার রউফ, আব্দুল মুকিত, শাজাহান মিয়া, হাফিজ শাহিন মিয়া, রুকন আহমদ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠনের জন্য ৫সদস্য বিশিস্ট্য একটি কমিটি গঠন করা হয়। তারা হচ্ছেন আব্দুল মুমিন, হারুনুর রশিদ, ছুরুক মিয়া, গোলাম কিবরিয়া, রেজয়ন নূর। পরবর্তীতে এই কমিটি ৫সদস্য বিশিষ্ট একটি কমিটি সিলেশন করেন। নতুন কমিটির সদস্যরা হচ্ছেন সভাপতি ওলিউর রহমান, সিনিয়র সহ সভাপতি হাজী সামছু মিয়া, সহ সভাপতি জাকারিয়া, সাধারণ সম্পাদক আছাব উদ্দিন, সহ সাধারণ সম্পাদক দরাজ মিয়া।















