লন্ডনে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিবি ইন্সপেক্টর জমশেদ আলমের সাথে মতবিনিময়

596

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য সফররত সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিবি ইন্সপেক্টর মো: জমশেদ আলম এর সম্মানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নিউহাম ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে গত ২১ সেপ্টেম্বর রবিবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ওয়েলফেয়র এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী। সাংবাদিক রহমত আলীর পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন নিউহাম ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি লাকি মিয়া, ট্রাস্টি আমির আলী।

মতবিনিময় সভায় বক্তারা দেশে প্রবাসীদের জায়গা জমি সংক্রান্ত সমস্যাসহ প্রবাসী হয়রানী বন্ধে কার্যকর ভূমিকা রাখতে পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান। এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিবি ইন্সপেক্টর মো: জমশেদ আলম বলেন, সরকার ও পুলিশ প্রশাসন সব সময়ই প্রবাসীদের সহযোগিতা করতে প্রস্তুত। প্রবাসীদের যেকোন সমস্যা সরাসরি পুলিশ প্রশাসনকে জানানোর পরামর্শদেন তিনি। তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রেই প্রবাসীদের বাসাবাড়ী, সম্পত্তি দখল করে তাকে আত্মীয় স্বজনরাই। আর তাই এই সমস্যা সমাধানে প্রবাসীদেরও দায়িত্ব পালন করতে হবে।

আলোচনা সভায় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন নিউহাম কাউন্সিলের ডেপুটি চেয়ার কাউন্সিলার ব্যারিস্টার নাজির আহমদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক সিবিক মেয়র দরস উল্লাহ, কমিউনিটি নেতা খান জামাল, আব্দুল কুদ্দুস, নুরুল ইসলাম, মাজেদ বিশ্বাস, আনসার আলী, নজরুল ইসলাম খালিক, আজম আলী, ফারুক মিয়া, ওয়াহিদ আলী, আব্দুল আজিজ, আব্দুল হান্নান প্রমুখ।