সেলেব্রিটি শেফ সাব্বিরের উদ্যোগে ক্যামডেন টাউন লেবার পার্টির জন্য ফান্ডরাইজিং ডিনার পার্টি

782

ওয়ানবাংলানিউজ: সেলেব্রিটি শেফ মোসাব্বির করিম সাব্বিরের উদ্যেগে ক্যামডেন টাউন লেবার পার্টির জন্য ফান্ডরাইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে । বুধবার ক্যামডেনের নামাস্তে কিচেন রেষ্টুরেন্টে এই ডিনার পার্টির আয়োজন করা হয় । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবার পার্টির এমপি কেইর স্টারমার । এই ডিনার পার্টিতে বাংলাদেশী কমিউনিটি সহ লেবার দলের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

এসময় মোসাব্বির করিম সাব্বির তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, দলের জন্য সংগৃহীত এই অর্থ দলকে আরো সংগঠিত ও সদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন । এছাড়া প্রধান অতিথি কেইর স্টারমার এমপি বলেন, আগের চেয়ে বর্তমানে লেবার পার্টি অনেক শাক্তিশালী । তাই আগামীতে ব্রিটেনকে আরো উন্নত রাষ্ট্রে পরিনত করতে লেবার পার্টি বদ্ধপরিকর বলে জানান তিনি ।


এছাড়া তিনি এই ফান্ড রেইজিং ডিনারের আয়োজককে ধন্যবাদ জ্ঞাপন সহ স্থানীয় লেবার কাউন্সিলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । এসময় আরো উপস্থিত ছিলেন, কেমডেন মেয়র রিচার্ড কট্টন , কাউন্সিলর আব্দুল হাই , কাউন্সিলর জেনি হ্যাডলাম অয়েলস, কাউন্সিলর নাদিয়া শাহ , ডরথি হ্যাকম্যান, উনা ডয়লে সহ কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তি বর্গ ।
পরিশেষে মোসাব্বির করিম সাব্বির ও তার সহধর্মিনী ফান্ড রেইজিং এর অর্থ কেইর স্টারমার এমপি হাতে তুলে দেন ।