মঈনপুরে আড়াই কোটি  টাকার বাড়িসহ জমি আত্মসাতের  অভিযোগ

1875
ভুক্তভোগী আব্দুল জলিল কয়েস

বিশেষ প্রতিবেদন: ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডের মঈনপুর গ্রামে প্রতারণার মাধ্যমে আড়াই কোটি টাকার বাড়ি ও জমি আত্মসাতের অভিযোগ উঠেছে। মঈনপুর নিবাসী বিলেত প্রবাসী প্রয়াত আবদুল গফুরের বড়  সন্তান আবদুল জলিল কয়েস মিয়া এ অভিযোগ করেছেন। সম্পত্তি উদ্ধারের জন্য বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে সংশ্লিষ্ট দফতরে দরখাস্ত  করে কোনো সুফল পাননি বলেও অভিযোগ করেছেন তিনি। ২০১৮ সালের ৯ নভেম্বর বাংলাদেশ হাইকমিশন একটি পত্র দিয়ে জানিয়েছিলেন, সম্পদ রি-কভারি করা ও নিরাপত্তা বিধানের জন্য সংশ্লিষ্ট দফতরে অভিযোগনামা পাঠিয়েছেন তারা। আবদুল জলিল কয়েস আরো বলেন, নিজ বাড়ি ও জমি  যারা দখল করেছে, তা  ছেড়ে দেয়া  তো দূরের  কথা  উপরন্তু এ চক্রের এক সদস্য তার উপর মিথ্যা মামলা দিয়েও হয়রানি করছে। মাথার হুলিয়া মাথায় নিয়ে পিতৃসম্পদ উদ্ধারে তিনি এখন দ্বারে দ্বারে ঘুরছেন।

উল্লেখ্য, মঈনপুর গ্রামে অবস্থিত জনতা মহাবিদ্যালয়ের নিকটে নামজারীকৃত সাড়ে একত্রিশ শতক পৈতৃক ভূমির ওপর পিতার নির্মিত পাকা বাড়ি সম্প্রতি রেজিষ্ট্রি করে নিয়েছে একটি চক্র। মঈনপুর গ্রামে থাকা আরো কিছু মৌরশী ভূ-সম্পত্তি এবং সিলেট সালুটিকর বিমানবন্দর সড়কের পাশে ১১ শতক ভূমি একই কায়দায় হাতিয়ে নেয়ার পাঁয়তারা করছে তারা।

অভিযোগে প্রকাশ, ২০০৬ সালে আবদুল গফুরের অবর্তমানে উক্ত সম্পদ দেখাশোনা ও রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে একটি আমমোক্তারনামা আবদুল গফুর সম্পাদন করে দিয়েছিলেন পূর্ব পরিচিত জগন্নাথপুর উপজেলার সৈয়দ পুর নিবাসী সৈয়দ তাহিদ নামে এক ব্যক্তিকে। ২০১১ সালে সৈয়দ তাহিদকে লন্ডনে নিয়ে আসেন আবদুল গফুর। সৈয়দ তাহিদের পরিবর্তে সৈংদ আবদুল জাহিরকে ২০১১ সালে আমমোক্তার  নিয়োগ করেণ।  তারা পরস্পরভাই, পেশায় গৃহশিক্ষক। বাড়ি সহায় সম্পদ দেখা শোনায় এই বাড়িতে থাকতেন মঈনপুর গ্রামের আশিকমিয়া। সরল বিশ্বাসে তাদেরকে বসবাস করার অনুমতি দিয়ে তিি নপ্রতারিত হয়েছেন। আমমোক্তারনামাকে ব্যবহার করে প্রতারণামূলকভাবে বাড়িসহ ভূ-সম্পত্তি দখল করেছে এই চক্র। উল্লেখ্য,আমমোক্তারনামার কথিত সৈয়দ তাহিদ ও সৈয়দ জাহির ব্যক্তিদ্বয় আশিকমিয়ার স্ত্রীর সম্পর্কে ধর্মেরভাই। এই সুবাদে তারাএকটি চক্র গড়ে তুলে। আশিকমিয়া তার স্ত্রী-মনোয়ারা বেগম ও পুত্র মো. আবুতাহের-এর নামে সৈয়দ তাহিদ ও সৈয়দ আবদুল জাহিরের মাধ্যমে আমমোক্তারনামা দ্বারা দলিল রেজিষ্ট্রি করে নিয়েছে।

কয়েস মিয়া অভিযোগ করেন ২০১৭ সালে ১৫ জানুয়ারি পিতার মৃত্যুর পর বাড়িতে যান এবং বাড়ি ছাড়ার জন্য তাদের তাগিদ দেন। কিন্তু তারা বাড়ি থেকে বের না হয়ে নানা টালবাহান শুর ুকরে। এই অবস্থায় গ্রাম্য সালিশবসে। সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান শায়েস্তামিয়াও সালিশ বৈঠকেউপস্থিত ছিলেন। বাড়িছাড়ার জন্য ৮ মাস সময় প্রার্থনা করলে দায়িত্ব নেন সালিশে উপস্থিত চেয়ার‌্যমান।কিন্তু ৮ মাস অতিবাহিত হওয়ার আগেই এই চক্র মালিকানা দাবী করে বসে। তারা বলে, আবদুল গফুর জীবিত থাকতেই তাদের কাছে বাড়ি ও সংশ্লিষ্ট ভূমিবিক্রি করে দিয়েছেন। তারা এই সম্পর্কিত দলিলও প্রদর্শন করে।

এ খবর পেয়ে কয়েস মিয়া দেশে আবার যান এবং প্রতারক চক্রের কবল থেকে সম্পত্তি উদ্ধারের চেষ্টাও  গ্রামের মানুষের সহযোগিতা কামনা করেন।

প্রবাসী হিসেবে বাংলাদেশে থাকা রীতিমত অসম্ভব হয়ে পড়ায় বাড়ি যাওয়ার  আগে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের স্মরণাপন œহন। তিনি হাইকমিশন প্রদত্ত প্রাপ্তি বিষয়ক একটি চিঠিও দেখান।

কয়েস মিয়া বলেন, অবশেষে তিনি প্রতারণামূলক উক্ত দলিলসমূহ বাতিলের মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে সিলেট ডিআইজিঅফিসের প্রবাসী সেলে এবং সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবারে এবং ছাতক-দোয়ারার এমপি মুহিবুর রহমান মানিকের নিকট অভিযোগ করেছেন।

উল্লেখ্য, আবদুল গফুর বিলেতে নিজ বাড়ি বিক্রি করে প্রায় ২০ বছর আগে মঈনপুর জনতা মহাবিদ্যালয় সংলগ্ন সাড়ে একত্রিশ শতক জমি কিনে একটি বাড়ি তৈরী করেন। স্বপ্নছিল ছেলেমেয়ে দেশে গেলে বসবাস করবেন। সন্তানদের দেশমুখি করে তুলতে তার এ প্রচেষ্টা এখন বিশ্বাসভঙ্গের কারণে সন্তানদের জীবনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রয়াত আবদুল গফুরের তিনপুত্র ও চার কন্যা এখন নানা হুমকির মুখেআছেন। সন্তানদের নামে নামজারী করা অন্যান্য ভূ-সম্পদও হাত ছাড়া হতে পারে বলে তাদের আশংকা। এই প্রতিবেদকের নিকট বিবরণ তুলে ধরতে কয়েস মিয়াকে অস্থির দেখাচ্ছিল। তিনি জানান, এই ঘটনার পর থেকে তাদের মাতা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তারা তিন ভাই ও চার বোন সকলেই আতঙ্কে রয়েছেন।

তিনি বলেন, আগে জানতাম না তারা এতোখারাপ লোক। আমাদের পিতা বিশ্বাস করেছেন, তাই আমরাও বিশ্বাস করি। পরে জানতে পারি,আশিক মিয়ার স্ত্রীর বিরুদ্ধে বর্তমানে প্রতারণার মামলা রয়েছে সুনুমিয়া নামের এক ব্যক্তির। মামলা নং ৩/২০০১। এছাড়া আশিক মিয়া নিজে দুইবার নারীঘটিত অপকর্মের জন্য গ্রাম্য সালিশে স্টাম্পে  লিখিত মুচলেকা দিয়েছে।

এ ব্যাপারে বিভিন্ন  সালিশ বৈঠকে উপস্থিত মঈন পুর গ্রামের ১ নং ওয়ার্ড মেম্বার গিয়াস মিয়া কুতুবকে ফোনে যোগাযোগ করা হলে তিনি বিস্তারিত ব্যাখ্যা করে বিষয়টির সত্যতা স্বীকার করেন। এ ব্যাপারে তাদের সীমাবদ্ধতার কথা জানিয়ে বলেন, আইনি প্রক্রিয়াই এই বিষয়ের সমাধান সম্ভব। ছাতক থানা পুলিশ কর্তৃপক্ষও অবগত আছেন বলে তিনি জানান। এ ব্যাপারে দোলারবাজার ইউনিয়নের চেয়ারম্যানকে বার বার ফোন করেও পাওয়া যায়নি।