শিরিয়া খাতুনের পদত্যাগ: টাওয়ার হ্যামলেটস এগেইনস্ট হেইট ক্রাইম এন্ড রেসিমের সভা

1577

ওয়ানবাংলানিউজ: টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সদ্য সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলার শিরিয়া খাতুনকে পদত্যাগে বাধ্যকরা এবং সম্প্রতি সময়ে টাওয়ার হ্যামলেটস এর অফস্টেড ফেইল রিপোর্ট প্রকাশ এবং ক্রাইম বৃদ্ধিসহ বিভিন্ন ইস্যু নিয়ে এক সভা টাওয়ার হ্যামলেটস এগেইনস্ট হেইট ক্রাইম এন্ড রেসিম এর পক্ষ উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দ, সাবেক ও বর্তমান কাউন্সিলারগন উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি সিরাজ হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভূক্তভোগী কাউন্সিলার শিরিয়া খাতুন, কমিউনিটি নেতা আজমল মসরুর, কাউন্সিলার অলিউর রহমান, কাউন্সিলার অহিদ আহমদ, কাউন্সিলার রাবিনা খান, সাবেক ডেপুটি লিডার আলা উদ্দিন, লেবার পাটির এনইসি মেম্বার ক্রিস্টিন, সাবেক স্পীকার কাউন্সিলার খালিস উদ্দিন আহমদ, সাবেক কাউন্সিলার হেলাল আব্বাস, ড. আনিছুর রহমানসহ অনেকে।

শিরিয়া খাতুনের পদত্যাগ: টাওয়ার হ্যামলেটস এগেইনস্ট হেইট ক্রাইম এন্ড রেসিম এর সভা। কমিউনিটির নেতৃবৃন্দ ও কাউন্সিলারগন উপস্থিত ছিলেন।

Posted by onebanglanews.com on Sunday, 21 May 2017

সভায় বক্তারা টাওয়ার হ্যামলেটসসহ ব্রিটেনে হেইট ক্রাইম ও নাইফ ক্রাইম বন্ধে আরো শক্ত ভূমিকা নিতে সরকারের প্রতি আহবান জানান। পাশাপাশি ব্রিটেনে বাঙালীদের নিজেদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।