বিশেষ প্রতিনিধি: লর্ড কার্লাইলের আয়োজনে হাউস অব লর্ডসে আয়োজিত আজকের বাংলাদেশ বিষয়ক সেমিনারে আওয়ামী লীগ বিএনপির সাথে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের অংশ গ্রহণের কথা বলে আওয়ামীলীগের প্রতিনিধি দল সেমিনারটিতে অংশ গ্রহণ করেনি।
আওয়ামী লীগের প্রতিনিধি দলের ডঃ গওহর রিজভী ও দীপু মনি জানিয়েছেন, লন্ডনের সেমিনারে জামায়াত প্রতিনিধির আমন্ত্রন করায় তারা জামায়াতের সাথে বসবেন না। সেজন্য তারা অংশ নেননি।
আর বিএনপির পক্ষ থেকে সেমিনারে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির আমীর খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ন কবির ও সহকারী আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা যুক্তরাজ্য বিএনপি নেতা এমএ মালিক অংশ নিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন আগামীতে অংশগ্রহণমূলক সহায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন নিয়ে কথা বলবেন বলেই দুর্বল আওয়ামীলীগ তাতে অংশ নেয়নি।
অপরদিকে সংলাপের আয়োজক হাউস অব লর্ডসের সদস্য আলেক্সান্ডার চার্লস কারলাইল এপ্রসঙ্গে লিখিত বিবৃতি প্রধান করেন। এতে তিনি বলেন, ‘সরকারি দল আওয়ামী লীগ এই সংলাপে অংশগ্রহণ না করে আমাদেরকে হতাশ করেছে। এটা ব্রিটিশ পার্লামেন্টকে অপমান ও অসম্মান করার সামিল।এহেন পিছুটান কাপুরুষিচিত বটে।’
ফরেইন এন্ড কমনওয়েলথ বিষয়ক স্টেট্ মিনিস্টার মার্ক ফিল্ড বলেছেন, ‘আগামীতে বাংলাদেশে সকল দলের অংশ গ্রহণে একটি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন দেখতে চায় যুক্তরাজ্য।’
উল্লেখ্য, বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারের আলোচ্য বিষয়ে ছিল ‘বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার, গণতন্ত্র ও সন্ত্রাসবাদ’।
এতে আরও উপস্থিত ছিলেন- ইউরোপীয় ইউনিয়নের বিদেশ বিষয়ক নীতি নির্ধারক কর্মকর্তা মি. ডোরিন পালাঘিসিইউসি, যুক্তরাজ্যের ফরেইন এন্ড কমনওয়েলথ বিষয়ক প্রধান নিক মেলার, মানবাধিকার কর্মী মীনাক্ষী গাঙ্গলীসহ হাউস অব কমন্সের কয়েকজন সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
তবে সেমিনারের আগে লন্ডনের পার্ক প্লাজায় আওয়ামীলীগ বিএনপির নেতারা ফেন্ডস অব কনজারভেটিভস অব বাংলাদেশের আয়োজনে লাঞ্চে অংশগ্রহণ করেন। সেখানে দুই দলের মধ্যে সৌজন্য কথা বার্তা বিনিময়ও হয়।















