সিলেট সংবাদদাতা: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মরা যাদুকাটা নদীতে নৌকা দিয়ে যাওয়ার সময় সুমন মিয়া এক যুবক পানিতে পড়ে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর (বাগগাঁও) গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার দুপুর ১টায় মরা যাদুকাটা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, বাগগাঁও থেকে উলামনগর বসন্তপুর পর্যন্ত মরা যাদুকাটার নদীর উপর দিয়ে বিদ্যুতের সঞ্চালন লাইনের তার লোজ হয়ে পানিতে পড়ে যায়। এসময় নৌকা নৌকায় চড়ে বাড়ি ফেরার পথে পানিতে পড়ে যাওয়া তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যায় সুমন। এ ঘটনার পর থেকে সে নিখোঁজ রয়েছে।
বিশ্বম্ভরপুর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ উদ্ধার কাজ শুরু করেছে।















