৩৭তম বিসিএসে আরও ১১৩ জনকে নন-ক্যাডারে নিয়োগ

376

ঢাকা সংবাদদাতা: ৩৭তম বিসিএসে উত্তীর্ণ হওয়ার পরও ক্যাডার হিসেবে যারা নিয়োগ পাননি, তাদের মধ্য থেকে আরও ১১৩ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেয়ার সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার এক বিশেষ সভায় সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই সুপারিশ করেছে। কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।
আজ ১১৩ জনের মধ্যে ১৫ জনকে প্রথম শ্রেণি এবং ৯৮ জনকে দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগের সিদ্ধান্ত হয়।
পিএসসি গত বছরের ১২ জুন ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছিল। তখন বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩১৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল।

চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার হতে পারেননি, তাদের মধ্য থেকেই প্রথম শ্রেণির নন-ক্যাডারে নিয়োগ দেয়া হয়। ৩১তম বিসিএস থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে।

উত্তীর্ণ হওয়ার পরও ক্যাডার না পেলে প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ পেতে আলাদাভাবে কমিশনে আবেদন করতে হয়।

এর মাধ্যমে ৩৭তম বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে ৬৯২ জনকে প্রথম শ্রেণিতে ও ৯৮ জনকে দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগ দেয়া হলো।