ব্রিকলেইনের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে সফিকুর রহমান চৌধুরীর মতবিনিময়

423

ওয়ানবাংলানিউজ: ইস্ট লন্ডনের বাংলাদেশী কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী এবং রাজনীতিবিদের সাথে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য সফররত সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সফিকুর রহমান চৌধুরী। গত গত ১৭ জুলাই বুধবার ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বাংলাদেশী কমিউনিটি সংগঠনগুলিকে অতীতের ন্যায় আবারো ঐক্যবদ্ধ হয়ে কমিউনিটির স্বার্থে কাজ করার আহবান জানান।
ইস্ট লন্ডন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক টুনু মিয়ার সভাপতিত্বে ও শাহ শামীম আহমদের পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ সভাপতি মাস্টার সামছুদ্দিন, কাউন্সিলার আহবাব হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আনসারুল হক, আজিজুল হক, আব্দুল হেলাল চৌধুরী সেলিম, ঝলক পাল, বিধান গোস্বামী ফারুক মিয়া, মইনুল হক, আমিনুল হক জিলু, মতবির আলী মতব, সারোয়ার কবির প্রমুক।