খায়রুল আলম লিংকন : বৃষ্টল শাহজালাল মসজিদ এর সম্প্রসারিত ভবন হযরত খাদিজা সেন্টার এর নির্মান কাজের তহবিল সংগ্রহের জন্য মুসল্লিদের মধ্যে ডোনেট এ ব্রিক ফর্ম বিতরন এর মাধ্যমে তহবিল সংগ্রহ শুরু করা হয়েছে।গত শুক্রবার জুমার নামাজের পুর্বে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মসজিদ কমিটির প্রতিষ্ঠাতা ট্রাষ্টি ও চ্যানেল এস চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপির ডোনেট এ ব্রিক ফর্ম বিতরন এর আনুষ্টানিক উদ্ভোধন করেন।
আহমেদ উস সামাদ চৌধুরী জেপি তার বক্তব্যে বলেন মহিলাদের এবাদতের জন্য পৃথক ব্যবস্থা, মৃত দেহ গোসল করানো, সংরক্ষনের জন্য হিমাগার ও অন্যান্য ধর্মীয় সুযোগ সুবিধার জন্য বৃষ্টল শাহজালাল মসজিদ কমিটির উদোগে সম্প্রসারিত ভবন হযরত খাদিজা (রা:)সেন্টার এর নির্মান কাজ আরম্ভ হয় গত মার্চ মাসে । ভিত্তি প্রস্তর স্খাপনের পর থেকে সেন্টার এর নির্মান কাজ দ্রত গতিতে এগিয়ে চলছে। প্রায় ৩৫০০০০-৪০০০০০ পাউন্ডএর এই প্রজেক্টের নির্মান কাজ মসজিদ ফান্ড ও অন্যান্য খাত থেকে সংগৃহীত অর্থের মাধ্যমে চল্লিশ ভাগের ও অধিক কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বাকী কাজ সম্পন্ন করার জন্য প্রায় ২০০০০০ এর প্রয়োজন। এই অর্থ সংগ্রহের জন্য মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে ডোনেট এ ব্রিক ফর্ম বিতরন শুরু করা হয়েছে। প্রতি চল্লিশ পাউন্ড দানের মাধ্যমে একটি ইট দান করে খাদিজা সেন্টার নির্মাণে সাহায্যের হাত বারিয়ে দেওয়ার জন্য সকল মুমিন মুসলমানদেরকে উদ্বাত্ত আহ্বান জানিয়েছেন।
এছাড়াও তিন হাজার পাউন্ড সংগ্রহ করে অথবা নিজে প্রদান করার মাধ্যমে খাদিজা সেন্টার এর নির্মান ফান্ডে সাহায্য করে খাদিজা সেন্টার এর এম্ব্যাসেডর হওয়ার জন্য আহ্বান করা হয়েছে। এই ওমেন সেন্টার নির্মিত হলে এক সাথে ২শত মহিলা নামাজ আদায় করতে পারবে যেটি হবে লন্ডনের বাহিরে প্রথম ওমেন সেন্টার।
উল্লেখ্য বৃষ্টলে বিভিন্ন দেশের ৩০ হাজারের ও অধিক মুসলিম জনগোষ্টির বসবাস তন্মধ্যে বাঙ্গালী মুসলমানের সংখ্যা প্রায় ৫ হাজারের মতো। স্থানীয় বাঙ্গালীদের ঊদৌগে শাহজালাল মসজিদ ২০০০সালে প্রতিষ্টা করা হয়। প্রতিষ্টার পর থেকে ক্রমাগত মুসল্লি বৃদ্ধি পাওয়ায় মহিলাদের জন্য পৃথক পার্থনার জায়গা সংকুলান দুরুহ হয়ে পরেছে।
মসজিদ নির্মাণের সওয়াব সর্ম্পকে মসজিদের খতিব মৌলানা আজিজুর রহমান খান বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত- যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির নিমিত্তে পাখির ডিম পাড়ার স্থান পরিমাণ মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। (আহমাদ, সহীহ)
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহে ওয়াছাল্লাম বলেছেন- যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ্ তার জন্য বেহেশতে একটি ঘর নির্মাণ করবেন।
বিভিন্ন স্থানসমূহের মধ্যে সর্বাপেক্ষা প্রিয় স্থান হলো আল্লাহর নিকট মসজিদসমূহ।আসুন আমরা সবাই মুক্ত হস্তে খাদিজা সেন্টার এর নির্মান কাজে সহযোগীতা করি, নিশ্চয়ই আল্লাহ দুনিয়া ও আখেরাতে এর প্রতিদান প্রদান করবেন।মসজিদ কমিটির পক্ষ থেকে এই মহতি উদৌগে সবাইকে এগিয়ে আসার জন্য উদ্বাত্ত আহ্বান জানান.
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির অন্যতম ট্রাষ্টি আব্দুল ওয়াহাব ওবিই, স্থানীয় কাউন্সিলর সুলতান খান, কমিউনিটি নেতা শফির উদ্দীন চৌধুরী,বৃষ্টল বাংলা প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম.সাধারন সম্পাদক খায়রুল আলম লিংকন, কমিউনিটি নেতা জিয়াঊল হক,আইনুল ইসলাম, বাংলাদেশ হাউজ সভাপতি ফকরুল আলী,সেক্রেটারী মোর্শেদ আহমদ মতচ্ছির,চমক আলী, ওমর ফারুক,মখলিছ মিয়া, সৈয়দ জাহাঙ্গীর ,মসকুদ আলী,আব্দুল হামিদ,আবুল মিয়া প্রমুখ।
মসজিদ কমিটির পক্ষ থেকে দেশের সর্বময় ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে উক্ত মসজিদের নির্মাণ কাজে সাধ্যমত দান করে নির্মাণ কাজে শরীক হওয়ার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে।
মসজিদের নির্মাণ কাজে সাহায্য পাঠাবার ঠিকানাঃ
Shahjalal Jame Mosque, Bristol
Lloyds Bank
Sort Code : 39-98-06
Account No : 01937828















